নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর ॥

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

সেই লাল সূর্যের নিচে, আমরা, যারা হেঁটেছিলাম

১৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



চলতে-চলতে তীব্র ব্যথায় কুকড়ে যাই দৃশ্যটা দেখে। গুটিকয় রূগ্ন, ক্ষুধার্থ কুকুর। রোয়াওঠা ক্ষীণ শরীর। শ্যেনদৃষ্টিতে খুঁজে চলেছে ক্ষুধার উপায়। ওদের ঘিরে ভনভন উড়ছে একদল মাছি। (অথচ পৃথিবীর সব দরজা খোলা মাছিদের জন্য—দিন-রাত চব্বিশ ঘণ্টা)। বেজন্মা মাছির দল! ইচ্ছে করছে সবকটাকে গেস্টাপোর গ্যাস চেম্বারে ঢুকিয়ে বিষাক্ত গ্যাস প্রয়োগে হত্যা করি। হ্যা, এ মহুূর্তে এডলফ হিটলার পুনর্জীবিত হয়েছে আমার মাঝে। ন্যাংটো, থুকথুকে মাছিগুলো ইহুদি। কেমন পেল্লায় পাছা হেলিয়ে-দুলিয়ে নৃত্য করে চলেছে! ইশ, পারতাম যদি সবকটাকে গলা টিপে হত্যা করতে!

কুচকুচে কালো আলখাল্লা পরা বিরাট কাকতাড়ুয়া সহসা ধূলোয় গড়ে ওঠে, ভিড়ভাট্টার এভিনিউয়ে। গনগনে লাল সূর্যের দিন। নাকে রুমাল চেপে সার বেঁধে হেঁটে চলেছে মানুষেরা। বর্ণিল রোদচশমায় ঢাকা চোখ। ক্রিং ক্রিং ক্রিং। পিচিক করে সড়কে এক দলা পিক ফেললো সাইকেল আরোহী বিশালবপু পোস্টম্যান। গাঢ় লাল চশমা চোখে। অত্যধিক নোংরা শার্ট। খুব সম্ভবত জয়নাল নাম।

(চকবে)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩২

দ্বীপ ১৭৯২ বলেছেন: Darun

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.