| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

সেই চকচকে গ্রাফিতি মনে পড়ে। সদ্য এঁকে গিয়েছিলো। স্কুলগামী বালক-বালিকা। ঘাশ-ফুল-পাতা। অ-আ-ই-ঈ। লাল সূর্যের নিচে বেলাবেলি পাখির ঝাঁক ফিরছে কুলায়। নতুনবাজার, একশো ফিট রোড, নুরের চালা।
তার সাথে কথা বলো আকাশ। তাকে গান গেয়ে শোনাও বুলবুলি। বন্ধু বৃক্ষরাজি, বুঝিয়ে বলো, কোনও সম্পর্ক এভাবে শেষ হতে পারে না। অপসৃয়মান অপরাহ্ন—সখা প্রাণের, তাকে বলো ফাগুন আসন্ন। সে কি পায় না বাহারি ফুলেদের ঘ্রাণ!
সারা দেয়ালজুড়ে স্বপ্নীল গ্রাফিতি। রৌদ্রের ঝিকমিকি। বিস্তীর্ণ মাঠজুড়ে লালিমার সুবিস্তার।
তার সাথে কথা বলো আকাশ। তাকে গান গেয়ে শোনাও বুলবুলি। বন্ধু বৃক্ষরাজি, অপরাহ্নের লালিমা!
২|
২৩ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০২
নাহল তরকারি বলেছেন: আপনার লেখার ভাষা খুবই কাব্যিক ও আবেগময়। বিশেষ করে “তার সাথে কথা বলো আকাশ। তাকে গান গেয়ে শোনাও বুলবুলি”—লাইনগুলো হৃদয় ছুঁয়ে যায়। প্রকৃতি, স্মৃতি আর অপূর্ণ সম্পর্কের অনুভূতিগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩
অর্ক বলেছেন: হয়তো কিছুই হয়নি। এতো সময় নষ্ট করলাম। পোস্ট করতেই হবে। ধন্যবাদ।