| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে ঈশ্বর নেই। আদ্যন্ত ঈশ্বরহীন পৃথিবীর এ অন্ধ খঞ্জ গলি। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল দাঁড়িয়ে। রোয়াওঠা গুটিকয় দুঃস্থ কুকুর ইতিউতি। গৃহহীন লাল পোকাগুলো যথারীতি সাজাচ্ছে মিথ্যে রূপকথা। হৃষ্টপুষ্ট শাদা ঘোড়ার...
একদিন শিশুটি ভূমিষ্ঠ হলে ওর নানী আমাকে
ওদের বাড়ি নিয়ে গিয়েছিলো আযান দেবার জন্য।
ছেলে সন্তান জন্মালে আযান দেয়ার রীতি চলে
আসছে এখানে। আমি আযান দিয়েছিলাম।
আজ প্রায় দেড় যুগ পর খবর পেলাম সেদিনের
সেই...
খুঁটিতে কোটের মতো
দীর্ঘকাল ধরে আমি টাঙানো
কোথায় চলে গেছে
আমাকে গা’য়ে চাপিয়ে সার্থক করা ব্যক্তি?
ধূলোর পর ধূলো
এমনভাবে জমে চলেছে যে
আজ আমি নিজেই
নিজের রঙ ভুলে গেছি।
ঝুলে পড়েছে বাহু
কুঁচকেছে ছাতি
আর ওতে যুক্ত হয়েছে এক...
আমার পিতাকে শোয়ানো হচ্ছে কবরে
আমি তাকিয়ে আছি অপলক
দাঁড়িয়ে স্থাণু, কিংকর্তব্যবিমূঢ়
পরিস্থিতিটা গোলমেলে
কি করবো বুঝে উঠতে পারছি না
হ্যা, আমি জানি, আমি দাঁড়িয়ে আছি
অথচ তবু মনে হচ্ছে, আমি নেই
পৃথক হয়ে গেছি এ সবের...
ঈশ্বরের কাছে কি চেয়েছিলাম সে সান্ধ্য প্রার্থনায়, মনে নেই। জাদুঘরে কাঁচঘেরা পুথি ইচ্ছে হতো উল্টেপাল্টে দেখি, পড়ি। ধূলোওড়া উদাস কোনও বিকেলে পারতাম যদি উড়ে যেতে অচিন দূর দেশ! আহা,...
(নিজের দোকানে সুলতান ভাই। ২০১৬ সালে তুলেছিলাম ছবিটি। সব আজ নিছকই সাদাকালো স্মৃতি।)
ঠিক কতো দিন আগের কথা পরিষ্কার বলতে পারবো না। এক যুগের কম হবে না। মুক্তদেশ প্রকাশনের স্বত্বাধিকারী জাবেদ...
তেমনিই থিরথির কাঁপছে রঙিন বেলুনগুলো।
থিয়েটার গেটের কাছে মঙ্গোলিয়ান চেহারার
ইউনিফর্ম পরা মেয়েটি আজ আর নেই। সিলন
চা’র আউটলেটের জায়গায় কী এক অস্ট্রেলিয়ান
জুস বার এখন। আগে মাইকেল বুবলের কভার
গান বাজতো। ওই কাউন্টারে তুমি...
তোমার কিশোর ছেলে বুঝে গেছে যে, তুমি আমাকে অন্য ভাবে ভাবো। কিন্তু সে বুদ্ধিমান। তারচে’ এসো আরও নিবিড় হই। জিরাফের ছায়া নিয়ে কথা বলি। ব্যাঙের প্রজাতিও আসুক।
একটু পরই বাস্কেটবল কোর্টের...
বিশিষ্ট সাহিত্যিক, অনুবাদক শেখ আব্দুল হাকিম গত হয়েছেন ক\'দিন হলো। এদেশে রহস্য রোমাঞ্চ সাহিত্যের প্রথম সারির লেখকদের একজন। প্রচুর লিখেছেন। জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান সেবা প্রকাশনী থেকে শতাধিক বই প্রকাশ হয়েছে।...
আমার এই সময়ে জন্মগ্রহণ ও বেঁচে থাকার অন্যতম সার্থকতা হলো, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মহান রাজনৈতিক নেতা নরেন্দ্র ভাই মোদিকে জীবদ্দশায় দেখতে পাওয়া। তাঁকে জানা। তাঁর বহু সাক্ষাৎকার, ভাষণ, তাঁকে...
©somewhere in net ltd.