নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

্ঘঘ

Asif Ahamed

Asif Ahamed › বিস্তারিত পোস্টঃ

*** ব্রাজিল বনাম আর্জেন্টিনা ফুটবল মহারয়ন***

১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯


*** ব্রাজিল বনাম আর্জেন্টিনা ফুটবল মহারয়ন***
খেলাধুলার জগৎ কে অনেক বেশি উত্তেজনার বানিয়েছে এই মহারয়ন । ফুটবল ক্রিকেট দুইক্ষেত্রেই আছে চিরপ্রতিন্দদীদের লড়াই ।ক্রিকেটে ভারত - পাকিস্তান , ফুটবলে ব্রাজিল - আর্জেন্টিনা সহ আরো । তবে মহারয়নের মহারয়ন যদি বলি সবারই মাথায় আসবে এক লড়াই সেটা অবশ্যই ব্রাজিল বনাম আর্জেন্টিনার ।ফুটবল খেলাটা অনেকেই বিশ্বকাপ ছাড়া অতটা দেখেন না , আবার অনেকেই জাতীয় দল ,ক্লাব ফুটবল এর খেলা সারা বছরই দেখেন । সবাইকেই একত্রে আবারও নিয়ে আসে এই দুই দেশের ফুটবল লড়াই । হয়ত জগৎ জুড়ে এই দুটি দেশের জন্যই ফুটবল এত বেশি সমাদ্রিত । বছর ঘুরে সেই মহারয়ন আবার হাজির হয়েছে ফুটবল প্রেমিদের কাছে , নির্ঘুম রাত বা ফুটবলীয় লড়াই দেখে বিমোহিত করতে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কাল মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিন্দী ৫ বারের বিশ্বজয়ী ব্রাজিল ও ২ বারের বিশ্ব জয়ী আর্জেন্টিনা । অর্জনে ও সকল দিক থেকে ব্রাজিল এগিয়ে থাকলেও অনেকেই আর্জেন্টিনায়কেই ব্রাজিলের মুল প্রতিপক্ষ ভেবে থাকেন হয়ত তার প্রেক্ষাপঠ থেকে ফুটবলীয় লড়াইয়ে চিরপ্রতিন্দীর ভুমিকায় অবর্তীন্য এরা। ফুটবল লিজেন্ডের আতুরঘর ব্রাজিল তাদের নান্দনিক ফুটবল দিয়ে বিশ্ববাসিকে বিমোহিত করেছে । পেলে , জিকো , গ্যরিনচা , সক্রেটিকস , রোমারিও , রোনালদো , রোনালদিনহো , কাকা সহ নাম নাজানা বহু কিংবন্ততিরা তার ফুটবল যাদুতে সম্মোহিত করেছেন সবাইকে। গুটিকয়েক লিজেন্ডারিদের বাহক আর্জেন্টিনার ফুটবল ও অনেককেই আকর্ষিত করেছে । ম্যরাডোনা, মেসিই হয়ত তাদের এই আবেগের ক্ষেত্র। যার যেই ভাবনা থাক ফুটবলীয় লড়াইয়েই এই দুটি দলের লড়াই যেন বেশি উপভোগ করে সবাই। সেই লড়াই আবারও কড়া নারছে সবার কাছে । কাল বাংলাদেশ সময় সকাল ৬ টায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা । বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় দুই দলই আছে অসাধারন ছন্দে। তবে আর্জেনন্টিনা শিবিরে একটু হলেও আছে অনিশ্চয়তা । ইনজুরির থাবায় দল থেকে আগেই বাদ পরেছেন দলের সবচাইতে বড় তারকা লিওনেল মেসি , ইনজুরির তালিকায় আরো আছেন আগুয়েরো , পাস্তরে , জাবালেতারা । মুল তারকাদের ছাড়াই অনেকটা ২য় সারির মত দল নিয়েও লড়াইয়ে নামছে আলভেসেলেসরা । অন্যদিকে সেলেসাও শিবিরে কিছুটা হলেও স্বস্তি ফিরবে দলের অধিনায়ক নেইমার ফেরায় , কোপার নিষেথাজ্ঞার কাটিয়ে এই ম্যাচই যে ফিরছেন এই বার্সা তারকা। সেই সাথে আছেন দুর্দান্ত ফর্মে । মেসি বিহীন বার্সাকে বলা চলে একাই টেনে নিচ্ছেন ।আর ব্রাজিলের হয়ে কতটা ভয়ংকর হয়ে উঠেন এই তারকা তা ৬৩ ম্যাচে ৪৭ গোলই প্রমান করে। সেই সাথে নেই আপাতত দলে নেই কোন ইনজুরি সমস্যাও । বায়ার্ন মিউনিখ এর এসিস্ট মাষ্টার কস্তা , ফ্রিকিক মাস্টার উইলিয়ানরাও আছেন দুর্দান্ত ছন্দে , তার উপর দলে আছেন মিডফিল্ড এর কৌশলী ও অনুপ্রেরনার দ্বিতীয় নাম কাকা । যেন খেলার মাঠে আরেক কোচ ।তবে আর্জেন্টিনার মাঠে জিততে হলে অবশ্যই নিজেদের সেরাটাই উজার করতে হবে নেইমারদের এমনটাই অভিমত ফুটবল বোদ্ধাদের। এদিকে দুইদলের কোচের মাথার উপরও ঝুলছে বরখাস্তের তরবরি । একের পর এর ভুল কৌশল এর কারনে অনেক আগে থেকেই আর্জেন্টিনাভক্তদের কাছে সমালোচিত কোচ মার্টিনো , এবার ফেডারেশন তারউপর রেখে দিয়েছেন বরখাস্তের তরোয়াল । অন্যদিকে কোপার ব্যর্থতা , ভুল কৌশল , একগুয়েমির কারনে ব্রাজিল ভক্তদের চোখের বিষ কোচ দুংগা । আর বিশ্বের সেরা ডিফেন্ডার সিলভাকে না নেয়া সেই আগুনে ঘি ঢেলেছে বহুগুনে । অনেকের মতে এই ম্যাচই দুংগার জন্য ডু ওর ডাই। তাই যতটানা ফুটবল লড়াই তার পাশাপাশি দুই কোচের কৌশলের ও চাকরি বাচানোর লড়াও বটে। সকল দিক বিবেচনায় এক অসাধারন এক লড়াই দেখার অপেক্ষায়তেই সবাই ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫০

নাহিদ শামস্‌ ইমু বলেছেন: ভালো লিখেছো...
চালিয়ে যাও! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.