| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সবাই পৃথিবীটা নিয়ে কিছু না কিছু ভাবি। কেউ ভাবে ‘দুনিয়াটা বড্ড সুন্দর’, কেউ ভাবে ‘জীবনটা কেবল বেঁচে থাকার সংগ্রাম’। কিন্তু একটা প্রশ্ন –
এই পৃথিবীটা আসলে কার জন্য গড়া হয়েছে?
শক্তিশালীদের জন্য?
অথবা যারা চুপচাপ সহ্য করে যায়, তাদের জন্য?
প্রতিদিন আমরা দেখি —
নিষ্পাপ শিশু পথে ঘুমায়
মেধাবী যুবক বেকার হয়ে ঘুরে বেড়ায়
বৃদ্ধ বাবাকে সন্তানেরা বৃদ্ধাশ্রমে রেখে আসে
একটা মেয়ে প্রেমে ঠকে জীবনের মানে হারিয়ে ফেলে
একজন কবি লাইন লিখে ভাত পায় না...
তাহলে?
এই দুনিয়াটা কাদের?
আমরা বইয়ে পড়ি, “মানুষ ভালো, সমাজ সভ্য”
কিন্তু রাস্তায় দেখি, মানুষ মানুষকে সহ্যই করতে পারে না।
রাতের আঁধারে বন্ধুর ছুরিটাও কখন যে পিঠে বসে — টেরই পাওয়া যায় না।
আমার প্রশ্ন আজ,
এই পৃথিবীটা কি কেবল বেঁচে থাকার একটা পরীক্ষা?
নাকি এটাই এক অনন্ত প্রতারণার মঞ্চ?
পৃথিবী এখন শুধু ‘কে কাকে হারাতে পারে’ – এই খেলার মাঠ।
ভালোবাসা এখন চুক্তিপত্র,
বন্ধুত্ব এখন স্ক্রিনশটের ভয়,
আর আত্মার কথা?
সে হারিয়ে গেছে ইউটিউবের অ্যাডে।
তবু আমরা বেঁচে আছি।
কারণ আমরা এখনো আশা করি,
একদিন পৃথিবীটা হয়তো বদলাবে,
একদিন "ভালো মানুষ" শব্দটা উপহাস নয়, গর্ব হবে।
কিন্তু সেই দিন আসার আগ পর্যন্ত,
আমরা বাঁচি… না-হয় শুধু টিকে থাকি
লেখা: মোঃ ইমন হাসান জয়
©somewhere in net ltd.