| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি চলে গেলে, অথচ বৃষ্টি এলো না—
শুধু আকাশটুকু জুড়ে এক দগ্ধ নীরবতা,
যেন শব্দ হারানো কোনো পুরাতন গান
আমার বুকের গভীরে বেজে চলেছে প্রতিদিন।
জানি, তুমি আর ফেরো না—
তবুও প্রতিটি সন্ধ্যায় পর্দার আড়ালে দাঁড়িয়ে
আমি খুঁজি সেই পায়ের আওয়াজ,
যা কোনো এক কালের প্রহরে ছিলো শুধু আমার!
আমার ভাষা আজ অন্ধকারে পুড়ে যায়,
তবুও লিখে যাই, নিঃশব্দ প্রেমের ডায়েরি—
যেখানে তুমি নেই, তবু আছো—
একটি তিল, একটি হাসি, একটি চোখের ক্ষত হয়ে।
লেখা: মোঃ ইমন হাসান জয়
তাং ০৮/০৮/২০২৫
©somewhere in net ltd.