| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন বিকেলে আকাশটা ছিলো ধূসর—
বৃষ্টির গন্ধে ভিজে থাকা বাতাসে
আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম।
তুমি এলে না, শুধু এক ফোঁটা মেসেজও না।
দিন কেটে গেল, মাসও পেরোল।
আলমারির ভেতর রাখা তোমার দেওয়া চিঠিগুলো
ধুলোর গন্ধে ভরে উঠলো।
শুরুতে ভাবতাম—
তুমি ব্যস্ত, হয়তো ফিরে আসবে।
কিন্তু আমি জানতাম না,
হঠাৎ কোনো একদিন
তুমি আমাকে ভুলে যাবে,
যেমনভাবে মানুষ পুরনো গান ভুলে যায়—
যেটা একসময় তার প্রিয় ছিলো।
আর আমি?
আমি তখনও রাত জাগবো,
সেই গানটার সুর মনে রেখে—
শুধু গাইবো একা,
তোমার নাম না নিয়ে
লেখা: মোঃ ইমন হাসান জয়
তাং : ০৯/০৮/২০২৫
©somewhere in net ltd.