নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অনিকেত বলছি

নতুনের খোজেঁ আমি অনিকেত বলছি!!!!!!!!!!!

আমি অনিকেত বলছি › বিস্তারিত পোস্টঃ

ছাড়পত্রের দৌড়

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৩



যে শিশু ভূমিষ্ট হল আজ রাত্রে

তার মুখে খবর পেলুমঃ

সে পেয়েছে ছাড়পত্র এক,

নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার

জন্মমাত্র সুতীব্র চীৎকারে।

খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত

উত্তোলিত, উদ্ভাসিত

কী এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়।

সে ভাষা বুঝে না কেউ,

কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার।

আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা

পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের-

পরিচয়-পত্র পড়ি ভূমিষ্ট শিশুর

অস্পষ্ট কুয়াশাভরা চোখে।

এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান;

জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তুপ-পিঠে

চলে যেতে হবে আমাদের।

চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ

প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল

এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি-

নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।

অবশেষে সব কাজ সেরে,

আমার দেহের রক্তে নতুন শিশুকে

করে যাব আশীর্বাদ,



তারপর হব ইতিহাস।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০৬

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++ ভালো লিখেছেন ।

ব্লগে স্বাগতম :)

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

আমি অনিকেত বলছি বলেছেন: ধন্যবাদ...:p
আপনাদের সাড়াদানে উত্‍সাহিত হই!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.