| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিলেটে দরগা বললে এক কথায় সবাই চিনে হজরত শাহজালাল (র: )মাজার [ জন্ম ১২৭১ইং- মৃত্যু ১৩৪১ ইং] ।
হজরত শাহজালাল (র: ) সিলেটে আসার পর, প্রথমে বর্তমান শাহী ঈদগায় কিছু দিন অবস্হান করেন । এক দিন পুকুরে ওযু করতে গিয়ে দেখেন একপাল লাল রংগের মাছের পোনা । এত সুন্দর মাছ এর আগে আর কখনও দেখেন নাই ।
শাহী ঈদগা থেকে বর্তমান দরগাতে আসার সময় লাল রংগের পোনাও নিয়ে আসেন । দরগার পুকুরে যে গজার মাছ দেখা যায় তা সেই ৭০০ বৎসের আগের লাল রংগের পোনার বংশধর ।
পুকুরের পশ্চিম-দক্ষিন কোনায় ছোট মাছের দোকান আছে বড় মাছ গুলার খাবার । অনেকে ওই ছোট মাছ কিনে বড় মাছ গুলাকে খাবার দেয় ।
মাছ গুলা একদম কাছে চলে আসে । এই সব দৃশ্য দেখতে ভাল লাগে । অনেকে মাছ গুলাকে ডাকে,‘আয়, আয়’ । খাবারের প্রয়োজনে মাছ গুলা ডাকলেও আসে, না ডাকলেও আসে, রৌদ্রের তাপ বেশি হলে কচুরিপানার নিচে চলে যায় ।
পুকুরের উত্তর প্বাশে আছে তিনটা বড় বড় তামার ডেগ তার মধ্যে একটা বেশি বড় । এই তামার ডেগ গুলা অনেক দিন আগে এক জন দান করে ছিল শিন্নি রান্নার জন্য, এখন দান বাক্স হিসাবে রাখা । অনেকে এই ডেগর মধ্যে টাকা দেয় ।
হজরত শাহজালাল (র: ) দিনে রোজা রাখতেন এবং খাবার খেতেন খুব অল্প ।
এখন কত প্রয়োজন জানি না, তিনি ছিলেন চির কুমার, তবে হাতে হাতে কিছু দিতে হলে সিঁড়ি বেয়ে পাহাড়ের উপর সুজা উঠে মসজিদ পার হয়ে ডান-বাম লক্ষ করলে দেখতে পাবেন বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানী সাহেবের কবর, ডান দিকে গিয়ে বাদিকে হজরত শাহজালাল (র: ) কবর ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৫৪
মোঃ আয়ান মিয়া বলেছেন: সোনা রুপার মাছ গুলার ভাগ্যে মরন লেখা ছিলো, মরে গেছে ।
'ভাগ্যে ভাল’' এই সব ভাই রুপ কাহিনীর গল্প । আসার জন্য ধন্যবাদ
২|
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:১৮
Ali Khan Russell বলেছেন: সালমান শাহ্ র কবর ও আছে ভাইজান।
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:০০
মোঃ আয়ান মিয়া বলেছেন: জ্বী, আছে । এখানে হাজার হাজার কবর আছে । কবর উপর কবর হয়। ধন্যবাদ
৩|
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩৫
রাখালছেলে বলেছেন: এখানে হাজার হাজার কবর আছে । কবর উপর কবর হয়। ধন্যবাদ ।
খেপে গ্যালেন কেন ? আমিও তো দেখছি । এখন কি আমাকেও ঝাড়ি দিবেন।
কিছু নতুন ইতিহাস জানলাম । ধন্যবাদ ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫৩
মোঃ আয়ান মিয়া বলেছেন: কিছু দিন আগে নতুন একটা কবরে মাটি দেওয়ার সময় বলা হল জুতা খোলার জন্য কারন নতুন কবরের চতুর পাশ্বে কবর । খালি পায়েও হাটা যায় না কাটা'’ আবার জুতা পায়ে পূর্ব পুরুষের কবরে উপর দিয়েও হাটবো কেমন করে ! । ধন্যবাদ
৪|
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫৮
মোঃ আয়ান মিয়া বলেছেন: সালমান শাহ’র মাতা পিতার দাবি ছিল, সালমান শাহ কে হত্যা করা হয়েছে ।
Ali Khan Russell সাহেবের কমেন্টের উত্তর বক্সের মন্তব্যটা ভুল বুঝাবুঝির জন্য দু:খিত ।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:১৭
ক্যাপ্টেন রিফাত বলেছেন: আমি দরগায় গিয়ে ঐ মাছগুলো দেখেছিলাম, খাবারও দিয়েছিলাম, আরো একটা জায়গায় মাছ আছে ঐটা দেখতে পারলে নাকি ভাগ্য ভালো হয়? সত্যি??