নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেটার বাংলাদেশ

পজেটিভ বাংলাদেশ বিনির্মাণে সহায়তা প্রদান করাই আমাদের লক্ষ্য।

বেটার বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের প্রথম ব্যাংক পোর্টাল

১৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৫

প্রায় ৪০ কোটি মানুষের মাতৃভাষা বাংলা বিশ্বের বহুল প্রচলিত ভাষাগুলোর মধ্যে অন্যতম। ভাষাভাষীর সংখ্যানুসারে পৃথিবীতে এর অবস্থান চতুর্থ। তবু যাপিতকালে এই ভাষায় পৃথিবীতে কোন ব্যাংক পোর্টাল ছিল না। তাই ২০০৯ সালের ১০ জানুয়ারি প্রগতি কো-অপারেটিভ ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (প্রগতি ব্যাংক) প্রতিষ্ঠাকালে বাংলা ব্যাংক পোর্টালের উদ্যোগ নেয়া হয়। পরে ১১.১১.১১ তারিখে, অর্থাৎ ২০১১ সালের ১১ই নভেম্বর আনুষ্ঠানিকভাবে বাংলা ভাষায় এর অফিসিয়াল ওয়েবসাইট বা ব্যাংক পোর্টাল http://www.progotibank.com.bd যাত্রা শুরু করে। এর আগে ২০১১ সালের ৪ অক্টোবর বিটিসিএল কর্তৃক এটি নিবন্ধিত হয়।

প্রগতি কো-অপারেটিভ ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বাংলাদেশের বৃহত্তম ভূমি উন্নয়ন ব্যাংক। এটি প্রগতি ব্যাংক নামেও পরিচিত। মূলতঃ http://www.progotibank.com.bd এর সূচনা হয় যারা বাংলায় কথা বলেন বা বাংলা ভাষা বুঝেন তাদের কল্যাণার্থে যাতে লোকেরা অতিসহজে ও দ্রুততম সময়ে এই ব্যাংক থেকে প্রয়োজনীয় তথ্য ও অন্যান্য সুযোগ-সুবিধা পেতে পারেন। এই মহতী উদ্যোগ গ্রহণের পূর্বে দুনিয়ার কোন ব্যাংকই বাংলায় অফিসিয়াল ওয়েবসাইট বা ব্যাংক পোর্টাল চালুর চেষ্টা করেনি।

সুতরাং http://www.progotibank.com.bd বাংলা ভাষায় বিশ্বের প্রথম ব্যাংক পোর্টাল, যা সারা দুনিয়ায় স্বীকৃত ও প্রশংসিত। ভাষা প্রেমিকদের মতে, বাংলা ভাষায় পৃথিবীর প্রথম ব্যাংক পোর্টাল হিসেবে এটা এখন আর শুধু তাত্ত্বিক আলোচনার বিষয় নয়। তা যেন এক অফুরন্ত প্রেরণা ও অপরিহার্য বাস্তব তাগিদ ব্যাংক ভূবনে বাংলার সামগ্রিক ব্যবহার নিশ্চিত করার।

মায়ের ভাষার প্রতি এরূপ ভালোবাসা, দরদ, মমতার জন্য প্রগতি ব্যাংককে সামহোয়্যারইন ব্লগ পরিবারের পক্ষ থেকে সাধুবাদ জানাই। একই সঙ্গে জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থাগুলোর দাপ্তরিক ভাষা বাংলা করার বাংলাভাষীদের দীর্ঘদিনের দাবির প্রতি সমর্থন জানাই।

সূত্র : (১) স্মারক নং- প্রগতি ব্যাংক/আদেশ- ০১, তারিখ : ১০/০১/২০০৯ খ্রিঃ

(২) http://banglabhumi24.com/?p=14252

(৩) Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.