| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীল আলো
আজব,অদ্ভুত,চুপচাপ ইত্যাদি।
ঢাকা শহরে বেশিরভাগ মেয়েরা আসে উচ্চ শিক্ষার জন্য,ইউনিভর্সিটির কোচিং করার জন্য ও চাকরির খোজে। শহরে এসে প্রথম যে সমস্যার মুখোমুখি হয় তা হলো আবাস্থল। কেউ কেউ হয়তো আত্মীয় স্বজনের বাসায় উঠে কিন্তু বেশিরভাগ মেয়েরা উঠে হোস্টেলে ,কেউ বা ভার্সিটি হোস্টেলে উঠে যায় কিছুদিন পর। ইদানিং আবার মেয়েরা সাবলেটে কোন বাসায় উঠছে বা পুরো বাসা ভাড়া নিয়ে মেয়েরা থাকছে।
কেমন কাটে তাদের হোস্টেলের জীবনযাত্রা এবং সাবলেট জীবন ?
হোস্টেলে কি খাচ্ছে , কিভাবে থাকছে এই প্রশ্নের জবাবে কলেজ বা ভার্সিটিতে পড়তে আসা ছাত্রীরা জানান, প্রত্যেক রুমে তারা ২/৩/৪/৫ জন করে থাকেন। ২/৩ জনের রুম ৪ জনের অপেক্ষা অনেক ছোট।এমনকি বারান্দাতে হার্ডবোর্ড দিয়ে দেয়াল বেধেও আরেকটি রুম করা হয় ১ জনের। ঘরে আলো খুবই অপ্রতুল পাওযা যায়। সকালের খাবারের মেনুতে রুটি,ভাজি মাঝে মাঝে খিচুড়ি ও ডিম দেয়া হয়। দুপুরে/রাতে ভাতের সাথে থাকে সবজি,ডাল (পানি সদৃশ্য), সপ্তাহে ১ দিন মাছ/মুরগী/ডিম বা গরুর মাংস। এই খাবারের মান আরো কমে যায় কোচিং এর সময়।কিন্তু হোস্টেল ভাড়া আরো বেড়ে যায় ৩০০/৫০০/১০০০ টাকা।
খাবারের মান ভালো না হওয়ার কারণে অনেক ছাত্রীরা সাবলেটে থাকতে শুরু করে। আবার কয়েকজন ছাত্রী মিলে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে একসাথে থাকে। শহরের কিছু এলাকা যেমন, ফার্মগেট,ধানমন্ডি,বনানী,মোহাম্মদপুর,আজিমপুর,এলিফ্যান্ট রোড়, নিউমার্কেট এমনকি গুলশানেও সাবলেট ও ফ্ল্যাট ভাড়া নিয়ে মেয়েরা থাকছে।
©somewhere in net ltd.