| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথক পলাশ
পোশাক আর মননের গেঁয়ো ভাবটা এখনো যায়নি। তাল মেলাতে গেলেই খেই হারিয়ে ফেলি।
খুব সুন্দর কিছু দেখলে কেন যেন মনটা বিষন্ন হয়ে যায়। হতে পারে সব অনুভূতির সেতু বন্ধন বিষন্নতা দিয়ে হয়-কিংবা বিষন্নতা হচ্ছে অনুভূতির এসিড টেস্ট...সে যাই হোক আসল কথা হচ্ছে, আমাদের মনের কোনে কিছু মন খারাপেরা ঘাপটি মেরে থাকে-যারা পণ করেছে যুক্তি না মানার। এই সময়টা ফিলসফি ঝাড়ার মোক্ষম সময়। উদাস ভঙ্গিতে সিগারেটে আয়েস করে টান দিয়ে-চোখটা আধো বন্ধ করে নির্বিবাদে বলে ফেলা যায়ঃ মানুষের অসুখী হবার সবচে' সহজ উপায় হচ্ছে-অন্যের সাথে নিজের তুলনা করা। এই দর্শনের পিছনে আচমকা নিয়ে ফেলা যায় জীবন ঘেঁষা অনুসিদ্ধান্তঃ মানুষের প্রতিটি অভাববোধের মধ্যবর্তী সময়টার নামই সুখ। কারো কারো ক্ষেত্রে এই ইন্টারভাল'টা দীর্ঘ হয়; তারা সুখী মানুষ। কারো ক্ষেত্রে এই মধ্যবর্তী সময়টা সংক্ষিপ্ত হয়। এরা দুঃখে থাকে। খুব বড় কোন আবিষ্কার নয় এগুলো-তবু, নিজেকে প্রবোধ দেবার জন্য পর্যাপ্ত।
প্রত্যেক মানুষের ভেতরের বিপরীত মানুষটা মাঝে মাঝে প্রধান মানুষ হয়ে যায়। তখন তার সব অনুভূতিরাও উলটে যায়। হয়তো কোন চোর সাধু হবার কথা ভাবে; কিংবা কোন সাধুর মধ্যেও জেগে ওঠে লোভ। পর্যটক বিশ্রামের ঘোষণা দেয়। ঘরকুনো কিপটে মানুষটাও দূর ছাই বলে জীবনের সব সম্পদ নিয়ে, পিঠে ন্যাপস্যাক নিয়ে দেশভ্রমণে বের হয়। প্রিয় স্ত্রীর হাত ধরে, হেসে কুটি কুটি হতে গিয়ে মনে পড়ে যায় বালক বয়সের খেলার সঙ্গিণীর কথা। হতাশ মানুষটা আড়মোড়া ভেঙ্গে উঠে বসে নতুন প্রত্যয়ে। উদ্যমী মানুষটা হঠাৎ শ্রান্ত হয়ে পার্কের বেঞ্চ খুঁজতে থাকে। কিছু কবিতারা সত্যি হয়ে যায়ঃ
"আজ আমি সেই মায়াবি নই
ডাইনীর আয়না-সে নাই আজ
ডাইনী মরিয়া গেছে
যাদু'র প্রথম কথা-শেষ কথা ভুলে গেছি আমি সব
সামান্য মানুষ হয়ে গেছি।"
(জীবনানন্দ দাশ)
মনে হয় প্রকৃতি তার ভারসাম্য রক্ষার জন্যই একপেশে চলা মানুষের ভেতর এই উলটো সত্ত্বাটাকে তৈরি করে দিয়েছে। মানুষ যখন ভুলে যায়-কখন তাকে থামতে হবে, স্বয়ংক্রিয় ভাবে চালু হয়ে যায় তার ইনভার্স পারসোনালিটি। এত ক্ষমতাবান মানুষ আমরা, সত্যিকার অর্থেই প্রকৃতির অনুকম্পার বাইরের কিছু নই।
"Surprised by joy-
Impatient as wind
I turned to share the transport
Oh! With whom?
But thee deep buried in the silent tomb
That spot which on vicissitud can find?"
-William Wordsworth
২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:১১
কথক পলাশ বলেছেন: হা হা হা। 'এই পিঠা কিভাবে কাটতে হয়, তাতো আমি জানিনা'
হুমায়ুন আজাদ স্যারের ডায়ালগ কপি করলাম।
ধন্যবাদ অসময়ের আমি মানে তুমি মানে...অসময়ের আমরা।
২|
২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:৫৯
শায়মা বলেছেন: পলাশের লাল রং ফাগুনের পরেতে
শোভা পেয়েছিলো আজ কোন ধরা ঘরেতে?
বহূদিন পরে তবু মা জানে সে কথা
আমরা জেনেছি তাহা আজ সেই বারতা।
তাই বুঝি আজ ভোরে সোনা রঙ আলোতে
সব কালো দূর হলো লাল নীল ভালোতে
তাই বুঝি পাখি সব করে ছিলো কলোরব
কিচিমিচি ডেকেছিলো কলোকলকলিতে।
ফুলপাখি আলো আর প্রজাপতি ঝিলমিল।
শুভেচ্ছা ভালোবাসা নাও তুমি অনাবিল।
২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:১২
কথক পলাশ বলেছেন: মুগ্ধ আমি শায়মাপু।
হাত পেতে নয়, অনুভূতি পেতে নিলাম।
৩|
২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:০০
হাসান মাহবুব বলেছেন: শুভ জন্মদিন!
২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:১৩
কথক পলাশ বলেছেন: ধন্যবাদ মাহবুব ভাই।
৪|
২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:১৩
সুবিদ্ বলেছেন: ..................খুব বড় কোন আবিষ্কার নয় এগুলো-তবু, নিজেকে প্রবোধ দেবার জন্য পর্যাপ্ত।
প্রবোধ অন্যসময় দেয়া যাবে, আজকে উপভোগ করুন........শুভ হোক জন্মদিন!! শুভ হোক প্রতিদিন
২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:১৭
কথক পলাশ বলেছেন: হা হা হা। ভালো বলেছেন। শুভকামনার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
৫|
২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:১৪
অরুদ্ধ সকাল বলেছেন:
শুভ জন্মদিন পলাশ ভালো থেকো
২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:১৫
কথক পলাশ বলেছেন: ধন্যবাদ অরুদ্ধ সকাল। দোয়া করবেন।
৬|
২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:১৪
মুকুট বিহীন সম্রাট বলেছেন: শুভ জন্মদিন পলাশ
তোমার স্বপ্ন গুলো সত্যি হোক তোমার মনের মত করে,
অলৌকিক সৌন্দর্য্যে ভরে উঠুক তোমার অনাগত জীবন।
ফুলপাখি আলো আর প্রজাপতি ঝিলমিল।
শুভেচ্ছা ভালোবাসা নাও তুমি অনাবিল।
শায়মা থেকে সংগ্রহ
২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:১৯
কথক পলাশ বলেছেন: ধন্যবাদ সম্রাট ভাই। আপনার আশীর্বাদ আমার মাথার উপর ছায়া হয়ে থাকুক।
শায়মাপু তো দিন দিন নিজেকেও ছাড়িয়ে যাচ্ছে।
Hats off to her.
৭|
২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:১৬
শ।মসীর বলেছেন: শুভ জন্মদিন কথক পলাশ !!!!
কোথায় এখন.....।
২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:২৩
কথক পলাশ বলেছেন: বস,
টাঙ্গাইলে আছি। ক্যাম্পাসে থাকার সময়, 'আমি জন্মাইছি ক্যান' এই প্রশ্নের উত্তর জিগাইয়া আমারে সারা ক্যাম্পাস ইটা হাতে নিয়া দৌড়াইছিল নাগবাবা। দিন গুলি মিস করি খুব।
শুভকামনার জন্য ধন্যবাদ। একদিন আপনার ক্যামেরা নিয়ে চলে আসেন এইদিকে। কসম! ছবি তোলার সাবজেক্ট এর অভাব হবেনা।
৮|
২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:২৭
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: শুভ জন্মদিন.. অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা.. ![]()
২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৩২
কথক পলাশ বলেছেন: ধন্যবাদ মনসুর ভাই। মজার ব্যাপার কি জানেন, আমার নামও কিন্তু আবদুল্লাহ আল মনসুর।
ভালো থাকবেন।
৯|
২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৩২
শায়মা বলেছেন: @মুকুট বিহীন সম্রাট
নো ভাগাভাগি হবে আমার এ উপহার
কমে যাবে ভাগ তাতে জানা নেই কি তোমার?
সম্রাট বাহাদূর অর্থের ছারখার
কিনে আনো কেককোক পায়জামা চুড়িদার। ![]()
![]()
![]()
মোগলাই বিরিয়ানী চাইনিজ সাজিয়ে
টেবিলটা ভরে দিয়ে, চলো গান বাজিয়ে
নাচ হবে গান হবে ভুরিভোজ ধুমধাম।
সবশেষে খাওয়া হবে টাঙাইল চমচম। ![]()
![]()
![]()
অদৃশ্য মুকুটের হীরাখানি খুলিয়ে
দাও আজ পলাশের মন খানি ভুলিয়ে।
সাথে দাও রাশি রাশি স্নেহাশীষ উপহার
জন্মদিনের ক্ষণ স্মরণীয় হোক তার। ![]()
২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৩৭
কথক পলাশ বলেছেন: আপু, ইন্সট্যান্ট কবিতা এতো আসে কিভাবে? আমি তোমার কবিতার জবাবে দু'লাইন লিখতে গিয়েই কী-বোর্ড নড়বড়ে করে ফেলেছি।
Hats off to you.
১০|
২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৩৫
শায়মা বলেছেন: লেখক বলেছেন: বস,
টাঙ্গাইলে আছি।
মোগলাই বিরিয়ানী চাইনিজ সাজিয়ে
টেবিলটা ভরে দিয়ে, চলো গান বাজিয়ে
নাচ হবে গান হবে ভুরিভোজ ধুমধাম।
সবশেষে খাওয়া হবে টাঙাইল চমচম।
দিনে দিনে গনক হয়ে গেলাম নাকি?
সে যাইহোক চমচম কিনে খেয়ে নিও পলাশ আমার তরফ থেকে। ![]()
২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৪০
কথক পলাশ বলেছেন: হা হা হা! গণক না, পুরো দ্রষ্টা হয়ে গেছ তো।
আচ্ছা, মিষ্টি খেয়ে নেব।
আর আমার বাড়ি কিন্তু টাঙ্গাইলেই।
১১|
২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৪৯
মুকুট বিহীন সম্রাট বলেছেন: আসলেই শায়মার একটা দারুন গুন, মানুষটার ইন্সট্যান্ট মেধা আছে।মুলত মেধাবী বলতে যা বুঝি তা হলো এই গুনটাই।
আমার অসম্ভব ভালো লাগে শায়মার এই গুন।
ভাবেছিলাম পলাশের জন্মদিনে এমন কিছু একটা লিখবো,কিন্তু যেই পেশায় আছি চারদিকে শুধু অসুস্থ্য মানুষের আত্মচিৎকার কানে ভেসে আসে,একটা লাইন পারিনি লিখতে শত চেষ্টা করেও।
পলাশ শায়মা এরা ব্লগের প্রান,এরা না থাকলে ব্লগে মরচে পড়ে যেত।
ভালো থাকো সবাই এমন সুন্দর মন মানসীকতা নিয়ে সারা জীবন।
২৭ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:১৫
কথক পলাশ বলেছেন: সম্রাট ভাই, যে পেশায় আছেন, আত্মতুষ্টির জন্য আর কোথাও হাত বাড়াতে হবেনা আপনার। এটা অনেক বড় পাওয়া।
আপনার কমপ্লিমেন্ট শুনে ভালো লাগল। আপনিও ভালো থাকুন সবসময়।
১২|
২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৫৩
শ।মসীর বলেছেন: তবে হয়ে যাবে ঘোরঘন বর্ষায় একদিন- শিউর ......
২৭ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:১৭
কথক পলাশ বলেছেন: ২৭ এপ্রিল ২০১০ থেকে অপেক্ষা শুরু করলাম।
১৩|
২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৫৭
সকাল রয় বলেছেন:
শুভেচ্ছা
২৭ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:১৮
কথক পলাশ বলেছেন: গোলাপ? আমার জন্য গোলাপ?
হা হা হা। ফান করলাম।
অনেক ধন্যবাদ সকাল রয়।
ভালো থাকবেন।
১৪|
২৭ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:০৫
শায়মা বলেছেন: @ পলাশ
@ সম্রাট
ফেঁটে যাই যদি আমি করে ঠাসঠোস
সব হবে তোমাদের নির্দয় দোষ। ![]()
![]()
এতক্ষন আমার প্রশংসসিত মেধার চর্চা চালাচ্ছিলাম। মানে ইন্সট্যান্ট কবিতার।![]()
Click This Link
Click This Link
২৭ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:২০
কথক পলাশ বলেছেন: রাতে দেখব। তখন মন্তব্য করব।
১৫|
২৭ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:১০
মুকুট বিহীন সম্রাট বলেছেন: পড়েছি আপনি লিন্ক দেয়ার আগেই।
অসাধারণ
১৬|
২৭ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:১২
শায়মা বলেছেন: @ সম্রাট ![]()
১৭|
২৭ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৩৬
জুন বলেছেন: ওয়ার্ডসওয়ার্থের কবিতা আমার মন কেড়ে নেয়া এক অনুভূতি সৃষ্টি করে সবসময়ই ।
কি গভীর তার অর্থ, কি ব্যপ্তি তার বাক্য বিন্যাসে, অদ্ভূত এক ভালোলাগা।
পলাশ সুন্দর পোষ্ট তোমার জন্মদিনে তোমার উপহার।
আমি আমার প্রতি জন্মদিনে নিজেকে প্রিয় একটা বই গিফ্ট করি,
তাতে লিখি আমার জন্মদিনে আমাকে আমি।
শুভ জন্মদিন।
২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১১:১৬
কথক পলাশ বলেছেন: মজার ব্যাপার হল, এই কাজটা আমিও করি। মনে আছে, নিজের ১৮ তম জন্মদিনে নিজেকে দেয়া বইয়ে লিখেছিলাম-"শুভ জন্মদিন। বড় হয়ে যাচ্ছ, তাইনা?"
হঠাৎ খেয়াল করলাম, আমি আমার পোস্টে জীবনানন্দ দাশ এবং ওয়ার্ডসওয়ার্থ একসাথে কোট করেছি। এটা মিরাকল। একজনের লেখার ছাপ অন্যজনের লেখায় প্রবল।
১৮|
২৭ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৩৮
রাজসোহান বলেছেন: শুভ জন্মদিন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১১:১৭
কথক পলাশ বলেছেন: ধন্যবাদ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১৯|
২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১০:০৪
সায়েম মুন বলেছেন: শুভ জন্মদিন! ![]()
২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১১:১৯
কথক পলাশ বলেছেন: এই সুন্দর কেকটা কাটার মত হৃদয়হীন আমি নই। এটা আমার থাকুক। কাটার জন্য আরেকটা কেক দেন।
ধন্যবাদ সায়েম মুন। ভালো থাকবেন
২০|
২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৫৯
হানিফ রাশেদীন বলেছেন: ভাল লাগা..................
২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১২:০৬
কথক পলাশ বলেছেন: ধন্যবাদ রাশেদীন ভাই।
২১|
২৮ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:২১
সুবিদ্ বলেছেন: আপনার বাসা কি টাঙ্গাইল??? কতদিন আছেন ওখানে
২৮ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:২৮
কথক পলাশ বলেছেন: হ্যাঁ। আমার বাড়িই এখানে। আর এখন আমার অফিসও এখানেই। বাসা ঘাটাইলে, অফিস কালিহাতিতে।
২২|
৩০ শে এপ্রিল, ২০১০ ভোর ৪:০৫
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: ভাল লেগেছে
৩০ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:৩২
কথক পলাশ বলেছেন: ধন্যবাদ বাঁশিওয়ালা।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:৫৭
অসময়ের আমি বলেছেন: শুভ জন্মদিন ভাই.......।নেন কেক কাটেন