| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তনয়া-তন্বী তুমি, তুমি তরুনিমা
তরু-তরুণী তুমি, তুমি তরুলতা
ধন্যি-ধ্রুব তুমি, তুমি ধ্রুবতারা
ধী-ধীমান তুমি, তুমি ধবলিমা
তোমাতে আমাতে বিচরণ
সৎ ও সুন্দর তোমার আচরণ
খুঁজি আমি খুঁজি সদাই করি আহবান
খোলস পালটে করো আমাতে আবাহন
ইচ্ছেরই ঈর্ষানলে ঈর্ষায়িত তুমি
তখন কাঁপে সদা যেন তোমার মনোভূমি
ঈপ্সিত লিপ্সাতে মনে জাগে ভয়
লাগে যেন তোমাতে আমাতে শুরু হবে ক্ষয় ৷৷
( ১৮-১০-২০১৩ )
( কম্প্যাক্ট ভার্সন )
--- AT @ছায়াসঙ্গী at 'Infinity Moment'
---
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৫
ছায়াসঙ্গী তারিক বলেছেন: .
---
ঈপ্সিত লিপ্সাতে মনে জাগে ভয়
লাগে যেন তোমাতে আমাতে শুরু হবে ক্ষয় ৷৷
---