| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমষ্টিক কথনকে নিজের ঘাড়ে টেনে আনা মানুষ সংকীর্ণমনা
.
©তারিক '... সংকীর্ণতার চার দেয়ালে আজ যে শিশুটি হচ্ছে বড় - সেই শিশুটির স্বাভাবিক জীবন কাটে সংকীর্ণতায় ৷ চিন্তা চেতনায়- মনো ভাবনায় একটি পরিসর তার স্থায়ী হয়ে যায় যদি না সে একটি আকাশের বিশালতার মত পরিসর না পায় ৷
.
তার বোধ-বুদ্ধি-জ্ঞান-ও সংকীর্ণ হয়ে পরে ৷৷
.
সবসময় এটাই ভাবে যে, 'এই বুঝি কেউ আমাকে কিছু বললো ৷' অথবা ও যে এগুলো বললো সেটা কি আমাকে উদ্দেশ্য করে বললো - এমন সন্দেহ তার মনে ঘুরপাক খেতেই থাকে ৷
.
সে ভেবেই নেয় - সেই সঠিক ৷ বাকী সবাই ভুল ৷ এই বুঝি দিলো হুল ৷
.
সংকীর্ণমনা হয়ে নয়, বাঁচো আকাশের বিশালতার মতো মনকে বিশাল করে ৷৷৷
...'
.
.
©তারিক '... একজন বক্তার বলার দৃষ্টিভঙ্গি এবং একজন শ্রোতার বোঝার দৃষ্টিভঙ্গি এক নয় ৷ তাই শ্রোতা তার প্রতিক্রিয়া দেখায় অযাচিতভাবে যদি বিষয়টি নিজের ঘাড়ে স্থাপণ করে নেয় ৷
.
আসলে পুরোটাই দৃষ্টিভঙ্গির ব্যাপার ৷
.
দৃষ্টিভঙ্গিটাকে চার দেয়ালের মধ্যে থেকে সংকীর্ণ না করে আকাশের বিশালতার মতই ভাবাতে হবে ৷
.
যখনই বক্তার সমষ্টিক ভাবনাকে ইচ্ছে করে নিজের ঘাড়ে চড়িয়ে প্যাঁচাতে যাবেন তখনই বিব্রত হবেন ও বিব্রত করবেন বক্তাকে অমূলক অযাচিত কথার বাণে ৷
.
পুরোটাই দৃষ্টিভঙ্গির ব্যাপার ৷ একজন সংকীর্ণমনার দৃষ্টিভাবনা বরাবরই সংকীর্ণ হয় যতক্ষণ না সে তার ভাবনাকে বিশালতায় ভাবায় ৷
.
সংকীর্ণমনা ব্যক্তি যুক্তি দিয়ে নয়, জেদের বশে কথার বাণে জিততে চায় ৷৷
.
সংকীর্ণমনা হয়ে নয়, বাঁচুন আকাশের বিশালতার মতো মনকে বিশাল করে ৷৷৷
...'
.
.
©তারিক '... সংকীর্ণমনারা সবসময় ভয়ে ভয়ে থাকে, এই বুঝি তাকে কেউ কিছু বললো, বেশির ভাগ তারা সন্দেহ রোগে ভুগে থাকে ৷
.
সমষ্টিক কোনো কথা বললে তারা সে কথাটিকে প্রথমে উপযাচক হয়ে নিজের ঘাড়ে টেনে নিবে অতঃপর একটা যুদ্ধ বাধানোর চেষ্টা করবে ৷
.
বক্তা যে আঙ্গিকে কথাটি উপস্থাপন করবে তারা সেটাকে ভিন্ন খাতে টেনে নিয়ে বড় ধরনের সংঘর্ষ (clash) ঘটানোর পায়তারা করেই যাবে ৷
.
বক্তাকেই শেষ অবধি ভুল বানিয়ে তারা জিতে যেতে লিপ্ত রবে ৷
.
আর বলবে- 'বক্তা খারাপ, তারে দিছি আচ্ছামত - জিতছি আমরা ৷'
.
আদতে বক্তার বলার দৃষ্টিকোণ ও সংকীর্ণমনা শ্রোতার বোঝার দৃষ্টিকোণ তখন আকাশ-পাতাল দূরত্ব ৷৷
.
.
©তারিক '... যারা সমষ্টিক কথাকে ব্যক্তিগত কথারূপে রূপান্তরিত করিয়ে নিজ মনের খচখচানি বাড়িয়ে তুলবে তারা স্রেফ 'সংকীর্ণমনা' ৷
.
তাদের ভাবনাগুলো চার দেয়ালে বন্দী ৷
.
তারা স্রেফ 'সংকীর্ণমনা' ৷
.
'সংকীর্ণমনা' থেকে যতদূরে থাকা যায় তত মঙ্গল ৷
.
আপনি বলবেন 'ক' তারা তা interpret/অনুবাদ করবে 'খ' ৷ অতঃপর মনের খচখচানি বাড়িয়ে আপনাকেই আক্রমণ করবে ৷
.
আপনি বলবেন 'রসাত্মক' করে তারা তা interpret/অনুবাদ করবে 'গুরুগম্ভীর' করে ৷ অতঃপর মনের খচখচানি বাড়িয়ে আপনাকেই আক্রমণ করবে ৷
.
আপনি বলবেন 'সমষ্টিক' দর্শন থেকে তারা তা interpret/অনুবাদ করবে 'ব্যক্তিগত' ধ্যান-নিমগ্ন হয়ে ৷ অতঃপর মনের খচখচানি বাড়িয়ে আপনাকেই আক্রমণ করবে ৷
.
তাদের চিন্তাধারা সদাই 'সংকীর্ণ' ৷৷৷
.
তারা 'সংকীর্ণমনা' ৷
...'
.
.
©তারিক '... সমষ্টিক কথনকে নিজের ঘাড়ে টেনে আনা মানুষ 'সংকীর্ণমনা' ৷ ...'
.
©তারিক
০৪.০৫.২০১৫
©somewhere in net ltd.