| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসা-
ছন্দ ও সুরে সবুজ প্রান্তরের গান
হৃদয় নিংড়ানো
কিশোরীলতা'র বুকভরা অভিমান।
ভালোবাসা-
ফাল্গুনে এলোকেশী বসন্ত হাওয়া
প্রবল টানে ছুটে যাওয়া।
যুগল বন্ধী কোকিলা'র প্রেম চিরচেনা ছবির ফ্রেম।
ভালোবাসা-
হাস্য রস আর ভরপূর্ণিমায়
দু'টি আত্মা এক হওয়ার গল্প
প্রায়শই চলে খুনসুটি
মনে ব্যথা জাগে অল্প।
ভালোবাসা-
আর কেউ নয়, শুধু তুমিআমি
ফুটন্ত রক্তিম গোলাপভূমি
ভালোবাসা-
আরো কত যে কি- কথার মালায় উপমায় তা হবে না শেষ
তবুও কেন পুড়ছে মানুষ ?
ঝলসে গেছে আজ বাংলাদেশ !
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৫
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লাগা । শেষ চরণগুলো দুঃখনীয়ভাব ছেয়ে গেছে ।