নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=আজ হবে দেখা নিশ্চয়ই =

০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ মহাসুখে, কারো মুখ গুমরা,
না ঠোঁট খুলে দাও, আজ আমাদের স্বাধীনতা
রেখো না মনে এসব আজ, মন খোলে বল কথা!

খানাদানার এ আয়োজনে বড্ড সুখ মনে আজ
তুলো সমস্বরে অতীত স্মৃতির আওয়াজ,
ভুলে যেয়ো বিগত দুঃখবোধ
আজ আমাদের মন উঠোনে ওঠবে সুখ রোদ।

চায়ের আড্ডায় বলে যেয়ো
তোমরা কেমন আছো প্রিয়,
সেই যে চলে গেলাম যে যার মত
আর পারিনি এক সঙ্গে হতে, বুকে আক্ষেপের ক্ষত।

যে যার মত পেতেছো সংসার
কেউ হয়েছো হয়তো সুখি, কেউ ব্যথায় অসাড়,
তবুও দেখো জীবন বয়েই গেল,
কেউ গুছিয়েছো, কারো জীবন এলোমেলো।

তারপরও আলহামদুলিল্লাহ আমরা বেঁচে আছি
সময় খেলছে কেবল কানামাছি,
চায়ের কাপের জল হয়ে যাবে হিম শীতল
তবুও আমাদের গল্প হবে না শেষ, আমরা হারাবো আজ সুখের অতল।
===================================
©কাজী ফাতেমা ছবি
০১/০২/২০২৪
এই দিনে প্রিয় বান্ধবীর সাথে দেখা হইছিল। ব্যারিস্টার সুমনের বোন পিনু আমার ক্লাসমেট, প্রিয় বান্ধবী। আমেরিকায় বসবাস বর্তমানে। সময় দ্রুত চলে যায় :(

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৩

অপ্‌সরা বলেছেন: আমি ভেবেছিলাম তোমরা কাল ভিকারুন্নেসা স্কুল রিইউনিয়নে গেছিলে ........

০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: না আপু
২০২৪ সালে আমরা একত্র হয়েছিলাম

ধন্যবাদ আপুন

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩০

এ পথের পথিক বলেছেন: ছবি আপু ভাই আমি Epstein files সম্পর্কে সংক্ষেপে লিখেছি, সেখানে সোর্স দিয়েছি, হয়ত পড়েছেন, লিখবেন আশা করছি বাঙ্গু সেক্যুলাঙ্গারদের বাপদের আসল চেহারা উন্মোচন করুনঃ Epstein files কথিত সভ্যদের অসভ্যতার আসল চেহেরা - ১
যারা তাদের নারী স্বাধীনতা, নারী ক্ষমতায়ন চিল্লানি দিয়ে গলা দিয়ে রক্তপাত করে ফেলে তাদের আসল চেহারা জানুন ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি আপু
ভাই না।

হ্যাঁ পড়েছি সকালে এসেই ।

ধন্যবাদ পথিক ভালো থাকুন

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: আবার দেখা হোক আপনার বান্ধবীদের সাথে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন। ইংশাআল্লহ দেখা হবে আবার
ধন্যবাদ আপনাকে

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৫৯

বাকপ্রবাস বলেছেন: চা না খেলে আসলেই আমার মাথা ব্যাথা শুরু হয়

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমারও, চা খেলে শরীরটাই ফুরফুরে হয়ে যা
ধন্যবাদ

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২

সামিয়া বলেছেন: ছবি কবিতা দুটোই অসাম

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ইতি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.