| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?
মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?
শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায় সবাই, জাগে না কেউ?
এমন একটি রাত প্রহরে
জাগবে বন্ধু আমার সাথে?
জোনাক দেখবো ঘাসে বসে;
ইচ্ছে হলে ধরো হাতে।
শুনবো কানে ঝিঁঝিদের সুর
কোথায় থাকে শিয়াল মামা;
কুকুর বিড়াল কেমন করে
বাজায় রাতে সারেগামা!
এসব দেখবো তুমি আমি
সারা রাতি জাগবো দুজন
শুনবো কানে গাছের ডালে
ডাকে নাকি কুহু কুজন।
জোনাক প্রহর পেতে বড়
মনের ভেতর ইচ্ছে জাগে
এই চলো না নিয়ে আসি
একটি প্রহর আপন বাগে।
==================
©কাজী ফাতেমা ছবি
০২/০২/২০২৫
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লহ সুন্দর লিখেছেন চিল
ভালো থাকুন
২|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:১৬
সামিয়া বলেছেন: আপনি অনেক সুন্দর মনের রুচিশীল মানুষ, আপনার পছন্দ সুন্দর লেখা সুন্দর।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অথচ মানুষ পাইছি সম্পূর্ণ উল্টা। একশত কথা মনে, গিয়ে বলবো কিন্তু বলা হয় না। দৈনন্দিন প্রয়োজনীয় কথাও বলতে পারি না। বলতে গিয়ে ফিরে আসি
ধন্যবাদ ইতি
ভালো থাকো অনেক অনেক
৩|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৬
মায়াস্পর্শ বলেছেন: লেখা ভালো লেগেছে।
জোনাকিরা পথ ছেড়ে দাও, আসছে আমার সখি
অবাক নয়নে তারে আমি বার বার দেখি।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে মায়া
অনেক ধন্যবাদ
ভালো থাকুন
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
..............................................................
আকাশ পানে যখন আমি,
তারা গুনি আনমনে,
প্রিয়া তুমি এসে পড়ো
প্রজাপতির পাখা মেলে,
ভালবাসি , ভালবাসি
পাখপাখালীর পরীর দেশে !!!