| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির ডানা মেলে সুখগুলো ফুটে আছে,
দেখলে না সুখ আমার, বুঝলে শুধু ভুল!
মন বৃক্ষ আমার অনুর্বর, এখানে প্রেম নেই এক ফোঁটা,
কত বসন্ত যায় উড়ে হাওয়ায়, হয় না আর সুখ লোটা,
বললে না ভালোবাসি, এসো বসন্ত ফুলে সাজাই তোমায়,
কী জানি কোথায় তুমি পড়ে আছো - কোন মোহ কোমায়!
সবুজাভ মন আমার, আবেগী কত কথন জমা বুকের মধ্যিখানে,
বসলে না কাছ ঘেঁষে, আসলে না প্রেমের টানে,
ধরাছোঁয়ার নাগালে তুমি, অথচ মন তোমার দূর সমুদ্দুর,
তুমি যখন মেঘ হয়ে আকাশে ঘুরো, আমি হই রোদ্দুর।
রোদ্দুর ছুঁয়ে বললে না আহ্লাদী গলায়, এই চলো মন সাজাই,
মধুমঞ্জুরী ফুল বৃক্ষ দেই রুয়ে, বললে না এই এসো
মনের তারে প্রেম সুর বাজাই;
শুকনো খরা মন উঠোনে, অনুর্বর জমি মনভূমি,
ভালোবাসার সারে করলে না উর্বর মন, একটুও তুমি।
ধরতে গেলে যেন পাখি হও, বসো গিয়ে বৃক্ষ শাখে,
আর এদিকে আমি দুঃখ জমাই - রোজ মনের তাকে,
তুমি কী কুয়াশা? কাছে গেলেই হও অদৃশ্য,
প্রেমহীন জীবন, ভালোবাসা ছাড়া যে লাগে নিঃস্ব।
===========================
©কাজী ফাতেমা ছবি
০৩/০২/২০২১
২|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির ডানা মেলে সুখগুলো ফুটে আছে,
দেখলে না সুখ আমার, বুঝলে শুধু ভুল!
..............................................................................
সুখের লাগি ঘর বাঁধি ভাই,
জীবনটা যে, চাতক পাখী
আশা নিরাশায় দুলতে থাকি,
শুন্যতায় দেয়যে ফাঁকি !!!
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৩৩
সুলাইমান হোসেন বলেছেন: দুনিয়াতো আর জান্নাত নয়,
যখনই মন যা চাইবে তাই পাইবেন।
দুনিয়াতে অনেক আশা,
নিরাশার সাগরে হারিয়ে যায়,
আবার না চাইতেই কত আশা,
সুমুদ্র থকে বের হয়,
এবং ঠোঁটে আলিঙ্গন করে।
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ