নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে পেরেছে এখানে - অহঙ্কার বুকে পুষে,
কেউ মানবতার পথে হেঁটেছে, কেউ খেয়েছে
গরীবের রক্ত চোষে।

ঝরে যাবো, মিশে যাবো মাটিতে, ঝরা ফুলের মত,
আমি আর থাকবো না এখানে - হব গত,
নামও স্মৃতির পাতা হতে যাবে মুছে, আমি ঝরা পাতা,
আজ এখানে লিখে রাখি ঝরার গল্প - ভরি কবিতার খাতা।
===============================
©কাজী ফাতেমা ছবি
০৭/০২/২০২২

মন্তব্য ৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

ফেনা বলেছেন: কবিতায় মুগ্ধতা রেখে গেলাম।

কেমন আছেন আপনি??

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ফেনা
আলহামদুলিল্লাহ আমি ভালো আছি

আপনি কেমন আছেন?

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৭:১৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,

..........................................................
আকাশের ঠিকানায় হাঁটিতেছি আমি
মেঘমালা পেরিয়ে, দিগন্তের সীমানায়
ভালোবাসার টানে,
অমরত্ব কিনে নেবো হৃদয়ের গভীরে
ঠোঁটের সুখ স্পর্শ হতে,
হবোনা ঝরা ফুল, হতে পারে কত ভূল
আজীবন বেঁচে রইব,
প্রিয়ার খোঁপায় দেবো ফুল !!

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন্তব্যের কবিতা খুব সুন্দর হয়েছে। এমন লিখে পোস্ট দিতে পারেন

ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১২

ডঃ এম এ আলী বলেছেন:



=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবেই=
বা! সুন্দর কবিতা । কথা ঠিক তবে ঝরাতেও আছে সৌন্দর্য

যে অঙ্গের নেই আর কোন প্রয়োজন
সে অঙ্গের উদ্দেশ্য হয়ে গেলে পুরন
তার ঝরে যাওয়াই প্রকৃতির নিয়ম
যেমন শীত আগমনী পর্ণমোচী বন।

পাতা তবে ঝড়ে গেলেও
পত্রহীন গাছেও ফুটে ফুল
আগুন ঝরা ফাগুনে যেমন
রক্তীম পলাশ আর শিমুল।

শুভেচ্ছা রইল

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কী সুন্দর।
ঝরা পাতার দিন চলে আসছে। বসন্ত মানেই রঙিন পাতা

পথের উপর রঙবাহারী পাতারা করবে বিচরণ

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.