| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

নামাজের আহ্বান জানিয়ে মুয়াজ্জিন ঐ দিল ডাক
শুনো মুসলমান, কাজগুলো না হয় থাক্
যাও ওযু ঘরে. ওযু করে নাও
মনটারে শুদ্ধ করো, পবিত্র বানাও।
কত কাজে পার করি বেলা
নামাজেই অবহেলা;
আলসেমী ধরে রাখে আলগোছে, তবুও যাই না ছুটে
সবই পারি করিতে হায়, নামাজে মন নাই মোটে।
দ্বীন ভুলে দিনের কাজে থাকি ডুবে
নামাযের ইচ্ছে যায় কর্পূরের মত উবে,
নামাজে যে খুঁজে পাই পরম শান্তি,
তবুও পথ খুঁজি ভ্রান্তি।
হয়ো না আর পথভ্রষ্ট
নামাজ না পড় যদি, সম্মুখে বিপদ স্পষ্ট;
দুনিয়ার কাজ ফেলে আযানের সুর শুনে,
বুকের ভিতরে যাও নামাজের স্বপ্ন বুনে।
নামাজ ছাড়া গোরের ঘরে
মরবে যে আযাবের ডরে,
সাপ বিচ্ছু - কত কিছু এসে দেহ খাবে কুরে
নামাজে দাঁড়াও, দুনিয়ার মোহ রেখে দূরে।
মরে যেতে হবে একদিন, চলে যেতে হবে সব ছেড়ে,
জেনে বুঝে সব
বসতে চাও তবু-দুনিয়ায় আসন গেঁড়ে
এত শত সুখ পেয়ে - ভুলো না- মহান আমার রব!
আযান শুনলেই মনের মাঠে বসাও মানুষ নামাজের উৎসব।
=========================
©কাজী ফাতেমা ছবি
১৫/০২/২৪
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন সুন্দর হয়েছে সুলাইমান ভাইয়া
ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন
২|
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দ্বীন ভুলে দিনের কাজে থাকি ডুবে
.............................................................
এটাইতো শয়তানের নিত্য দিনের কাজ,
অবহেলায় পড়ে থাকে হৃদয়বীণার তাজ;
তবুও তো হানাহানি , কানাকানি চলছে প্রতিদিন
ক্ষমতার মোহে পড়ে, ভূলছি আমি দ্বীনের কথা ;
আসছে মৃত্যুদিন !
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: শয়তান সব সময় নামাজে বাঁধা দেয়। ওযু করে নামাজ পড়ে শয়তানকে হারিয়ে দেয়া উচিত।
আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন।
মন্তব্য কবিতা অনেক সুন্দর হয়েছে। টুকরো কবিতাগুলো সংগ্রহে রাখিয়েন।
ধন্যবাদ চিল
ভালো থাকুন
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৪
সুলাইমান হোসেন বলেছেন: কবিটাটা সুন্দর হয়েছে,আমি নিয়ত নিয়ে একটা কবিতন লিখেছি,আপনার এখানে উপহার দিতে মন চাচ্ছে,কবিতাটা এরকম
নিয়ত
নিয়ত হলো মনের গভীরের ইচ্ছার নাম,
নিয়ত ছাড়া আমলের নেই কোনো দাম।
মুমিনের সৎ নিয়তে,নেকি হতে থাকে,
আমলনামা তাহার ভারী হতে থাকে।
যদি মুমিন কোনো কাজের নিয়ত করে,
একটি সওয়াব তাহার আমলনামায় আসে।
নিয়ত অনুযায়ী যদি কর্মও করে,
দশটি সওয়াবে তাহার আমলনামাহ ভরে।
মহাত্মারা বলেন,নিয়ত ইচ্ছাধীন নহে।
নিয়তের সচ্ছতা মন কানে কানে কহে।
কোনো কাজের আগে মন করো ধ্যান,
নিয়তের সচ্ছতা যাচাই করে দিয়ে জ্ঞান।
হে ভাই,নিয়ত কখোনো ছোট কিছু নহে,
নিয়তেই ভর করে আমল কথা কহে।।