নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=এলোরে ঐ রহমতের মাস=

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৫০


রহমতের মাস চলে এলো,
নেকি করো হাসিল এবার;
দানের হাত বাড়িয়ে-করো
সাধ্য মত চেষ্টা দেবার।

পরনিন্দা করো নাকো;
গীবত হতে দূরে থাকো;
মন ক্যানভাসে আল্লাহর নাম
দিবানিশি নীরব আঁকো।

নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত;
সকল সময় বলো সত্য,
ভালো কর্ম ভালো কথা
চলার পথে হবে পথ্য।

নিজেকে নাও শুধরে এবার,
প্রার্থনাতে হয়ো রত;
ন্যায়ের পথে যেয়ো হেঁটে;
হয়ো না অন্যায়ে নত।

আল্লাহকে ডাকো বারবার
তছবি গুনো তাঁরই নামে;
নেকি জমাও আমলনামায়;
পূণ্যি কিনো রোজার দামে।

রোজার মাসে শালীন বেশে
নিজকে সাজাও মনের মত;
অনুতাপও করে নিয়ো
গুনাহ ছিল যা বিগত।

নিয়ামতে ভরা রোজা;
সে রোজাতে নেকি কুড়াও,
নামাজ রোজায় মত্ত থেকে
মনটা তুমি সুখে জুড়াও।
©কাজী ফাতেমা ছবি

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নামাজ রোজায় মত্ত থেকে
মনটা তুমি সুখে জুড়াও।

..................................................
পাপ তাপ পুড়িয়ে আবার এলো যে
মাহে রমজান,
ওহে ছেলে , মেয়ে বুড়ো বুড়ি
এসো শিখি সিয়াম,
অন্তর যার পুড়বে যত
খাঁটি হবে হৃদয় তত
হে মুমিন মুসলমান !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.