নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=তুমি মাবুদ মন করে দাও পবিত্র=

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৭


কেন যে হিংসার স্পর্শ লেগে থাকে মনে
কেন যে এত অহম পুষি বুকে
একেকটি মৃত্যু জানান দিয়ে যায় আয়ূ নেই বেশী দূর
গোরের কথা স্মরণে বুক কেঁপে ওঠে দুদ্দুর।

কেন যে এত দীর্ঘশ্বাস বুকে
কেন যে মোহ ধরে রাখতে চায় মন
কিছুই আমার নয় এখানে, আমি শূন্য
তবুও মনের বাড়ী ঈর্ষার ধুন্ধুমার কান্ড।

ও আল্লাহ্ তুমি মন করে দাও পবিত্র
হতে চাই প্রভু তোমার ইবাদতে একনিষ্ঠ
চাই না চাহিদার ব্যাপ্তি আকাশসম
মনটারে করো মাবুদ বিস্তির্ণ।

দয়ায় ভরা বুক
চাই না মোহ সুখ
মানবিকতায় ভরে দাও এ মন
অল্পতেই দাও তুষ্টি মাবুদ
অল্পতেই দাও তুষ্টি।

কেন যে এত হা হুতাশ স্বার্থের ব্যাঘাত ঘটলে অল্প
এখানে ওখানে ছড়িয়ে আছে কেবল মোহ মায়ার গল্প;
ও করুণাময় তুমি ক্ষমা কর আমায়
কিছু পুণ্যি তুলে দাও আমলানামায়।

চাই না দুনিয়ার সুখে করি হাপিত্যেশ
দুনিয়ার সুখ চাহিদা দাও কমিয়ে
আমায় ক্ষমা করো, দয়া করো, মন শুদ্ধ কর
মনের জমিনে তোমার ইবাদতের খামার গড়ো
এটুকু প্রার্থনা আমার কবুল করো প্রভু।
==========================
©কাজী ফাতেমা ছবি
১৯/০২/২৩

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ও আল্লাহ্ তুমি মন করে দাও পবিত্র
হতে চাই প্রভু তোমার ইবাদতে একনিষ্ঠ

...................................................................
রমজানের ঐ চাঁদ উঠেছে, দিকে দিগন্তে
মুসলিমের সব হৃদয় ফুঁড়ে
লোভ লালসা বাদ দিয়ে হও তুমি
খাঁটি মুসলমান !
মসজিদ আর মসজিদে লোকে ,
থাকে লোকারান্য ?
কোথায় ঈমান, কোথায় মানুষ
কে বলে তা অনেক দুর!
সবই আছে তোমার; অন্তর জুড়ে
খুঁজে নাও তুমি, হয়নি দেরী
এখনও তো আছে রোদ্দুর !!!

২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: এখনো তো আছে রোদ্দুর....

খুব সুন্দর লিখনি
অনেক ধন্যবাদ চিল
ভালো থাকুন

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২৯

বাজ ৩ বলেছেন: সত্যি মন ছুয়ে যাওয়া একটি কবিতা।ধন্যবাদ সুন্দর গঠনমূলক কবিতাটার জন্য

২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ বাজ
ভালো থাকুন অনেক অনেক

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২০

মহাজাগতিক চিন্তা বলেছেন: দোয়া করি আপনার দুনিয়া ও আখেরাতের উভয় সুখ বেড়ে যাক। কবিতার মাধ্যমে ইসলামকে তুলে ধরার কাজ করছেন। আল্লাহ হয়ত আপনার উপর খুশী আছেন।

২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন-ছুম্মা আমিন
দোয়া কবুল হউক

অনেক ধন্যবাদ ভালো থাকুন

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৩৬

ডঃ এম এ আলী বলেছেন:



কামনা করি আপনার দোয়া কবুল হোক
দয়ালু আল্লা সকলের মন পবিত্র করুক।

আমিউ বলে যাই
ওরে মুমিন! শুধু তসবিহ নয়, রণভেরী বাজাও এবার
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও ন্যায়ের পতাকা ধর উঁচু করে
দেশের তরে শ্রম দাও ন্যয়ের তরে জীবন সাজাও
সেবার মাঝেই খুঁজে পাবে আল্লাহকে একান্ত কাছে।

রমজান মানে জাগরণ, বিদ্রোহ শয়তান বাঁধা পাপের শৃঙ্খলে
রমজান মানে প্রেমের দীপ জ্বালা অন্ধকারের কূলে
যে দয়া করে, সেই তো পায় রহমতের অফুরান ঢেউ
দানের মাঝে খোদার রহমত এ সত্য ভুলিসনে কেউ।

শুভেচ্ছা রইল

২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন্তব্যের কবিতা খুব সুন্দর
অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.