নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=দিনের বুকে ফুটে আছে রমজান ফুল=

০৯ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:২৪


রবের রহমত ভরা দিনগুলো এই;
যেন শুভ্র ফুলের মত, পবিত্র সুন্দর মনোহর,
দিন যেন রহমতের বৃক্ষ
তার ডাল ছুঁয়ে ফুটে আছে রমজান ফুল
কী সুখ ছোঁয়া এই প্রহর।

বান্দার কল্যাণের জন্য আমার রব
বসিয়েছেন ধরায় মিহি হাওয়ার উৎসব
সে উৎসবে দিয়েছি যোগ
বুকে তাই রিনিঝিনি বাজে সুখ কলরব।

রমজান বৃক্ষে ফুটে আছে
রহমত, মাগফিরাত আর নাযাত
আমরা সে ফুল ছুঁয়ে থাকি দিনভর;
ঘ্রাণ বিলায় সে ফুল.......সে ফুল পারিজাত।

শুভ্র ফুলের রঙে মন থাকুক সেজে;
মন থাকুক রবের ইবাদতে মগ্ন ;
যত নেকি রমজান ফুলের বুকে, তুলে নিই অনায়াসে
বয়ে যেতে দেব না এ মহিমময় লগ্ন।

মনের শাখে শাখে ফুটুক আহা
শুভ্র রঙ রমজান ফুল;
রবের কাছে অনুতাপে পুড়ি, বিগত পাপ করে দাও মাফ
ও রব ফুল করে দাও জীবনের সব ভুল।
=======================
©কাজী ফাতেমা ছবি
০৯/০৩/২০২৫

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৪৩

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতাখানি খুবই সুন্দর হয়েছে ।
দিনের বুকে ফুটে আছে রমজান ফুল
কবিতা পাঠে মন হয়ে ওঠে ব্যাকুল
সেহরির নীরবতায় জেগে ওঠে প্রার্থনা
রাতে আকাশ জুড়ে নামে রহমতের খানা।

রোজায় ক্ষুধা নয়, হৃদয়ে জাগে আলো
সংযমের সুরে হয় আত্মারই ভালো
মসজিদের মিনারে ডাকে শান্তির বাণী
নিভৃত মনে জাগে দয়ার অমল পানি।

দিনের বুকে ফুটে থাকে রমজান ফুল
ইবাদতের ঘ্রাণে মুছে যায় সব ভ্রান্তিভুল
কবিতার পঙ্‌ক্তিতে জেগে থাকে সেই গান
মানুষকে মানুষ করে তোলে যে রমজান।

শুভেচ্ছা রইল,পুর্বের পোস্টে নেই কেন মন্তব্যের জবাবটা
বুঝেছি দিনের বুকে রমজানের ফুলে ডেকেই গেছে সেটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.