| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

ও আল্লাহ্ গো তোমার দেয়া, শ' নেয়ামত ধুলায়,
তোমার রহমত তবু যে হায় -শয়তান এসে ভুলায়;
মাটির মাঝে খাদ্য শস্য, আকাশ মাঝে বৃষ্টি,
সব মিলিয়ে রঙ বাহারী - এই দুনিয়ার সৃষ্টি।
ডাকলে তোমায় মনে শান্তি, তবু মোহ টানে,
রঙ দুনিয়ার মোহ ছুঁতে, ছুটি তারই পানে;
মন পাখিটা চঞ্চল ভারী, এদিক ওদিক ছুটে,
দুনিয়ার পাপ এক পলকে, সুখের চোটে লুটে।
কত সুন্দর গড়ে দিলে, এই দুনিয়ার মাটি,
আকাশ নিচে বিছানো যে - সবুজ রঙা পাটি,
বৃষ্টি এলে জমি উর্বর, ফসল ফলায় চাষী,
সোনা ফসল ফললে আহা - চাষীর ঠোঁটে হাসি।
ওগো আল্লাহ্ পাপে ডুবি, শাস্তির কথা ভুলে,
অধিক শান্তি পেতে বারবার, পাপই রাখি তুলে;
দাও বুঝিয়ে বিপদ এনে, জীবন চলার মাঝে,
ঠিক তখনি অনুতাপ হয়, আমার বুকের ভাঁজে।
রঙ হলুদে রঙীন ধরা, ভালো লাগে বড়,
স্বচ্ছ মনে হয় কেন যে, মোহমায়া জড়ো,
অধিকতরো চাহিদাতে - মন কোমাতে থাকে,
মোহ ছুঁতে হই মরিয়া-সময় যে যায় ফাঁকে।
চুপ অনুভব করি মাবুদ, পাপের শাস্তি এ যে,
বুকের মাঝে যাচ্ছে হরদম - ব্যথার বাজনা বেজে ;
তাই তো তোমায় ডাকি মনে, ক্ষমা করো আমায়,
পূন্যিতে দাও ভরে মাবুদ - আমার আমল নামায়।
==============================
©কাজী ফাতেমা ছবি
১২/০৩/২০২০
১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ২:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা আবার কেমন মন্তব্য বুঝলাম না
২|
১৩ ই মার্চ, ২০২৬ রাত ১:০২
কাছের-মানুষ বলেছেন: কবিতা ভাল হয়েছে।
স্রষ্ট্রার প্রতি কৃতজ্ঞাতা ভাল ভাবে ফুটে উঠেছে কবিতায়!
১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ২:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ কাছের মানুষ
ভালো থাকুন অনেক অনেক
৩|
১৩ ই মার্চ, ২০২৬ রাত ১:৪৩
ডঃ এম এ আলী বলেছেন:
ছয় বছরের পুরানো কবিতা নিয়ে আসা কেন
আপনার কলম থেকেতো টি টুয়েন্টির মত
যেমন বলে বলে ছক্কা মারা যায় তেমনি
ছন্দময় কবিতাও বেরোতে পারে নয়কী ?
তবে কী ভল্টে আপনার বদলী হয়েই গেছে
সেখানে গিয়েই পুরাতন কবিতায় বিধাতার কাছে
মনের মোহ দুর করে দাও প্রভু প্রতি প্রার্থনা ?
যাহোক ভল্টে বদলি হলে যে দুর্গতি হবে আপনার
সে কথা ভেবেই প্রার্থনা গীতি রেখে গেলাম একটা
ফুলের রানী কাজী ফাতেমা ছবি আপুর জন্য ।।।।
লোহার দরজার ভেতর আটকে থাকা
ভল্টের মোটা দেয়ালে আলো কম ঢোকে
নীরবতা জমে থাকে ধাতব ঠান্ডায়
মোবাইলের পর্দায় নেই কোনো সাড়া
নেটওয়ার্কহীন নিঃশব্দ বন্দিশালা
যেন চারপাশে শুধুই নিরব ছায়া।
চাবির শব্দে খোলে,আবার বন্ধ হয় পথ
সময় যেন থেমে থাকে ঘড়ির কাঁটায়
মানুষের কোলাহল শুনি দূরে কোথাও
আপু একা সেথায় দৃঢ় প্রাচীরের ছায়ায়।
হে বিধাতা, তুমি তো শুনো সব নীরব আর্তি
এ বদ্ধ ঘরে তোমার দয়া জাগুক আলো হয়ে
যেন একটু বাতাস ঢোকে হৃদয়ের জানালায়
যেন মুক্তির স্বর ভেসে আসে আকাশের পথে।
সেই লোহার দেয়াল যতই কঠিন হোক
মানুষের আশা তো তার চেয়েও বড়
বিধাতার করুণায় খুলক ফোনের নেট
বন্ধ ভল্টেও জেগে উঠুক মুক্তির ভোর।
শুভেচ্ছা রইল
২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভাইয়া
দোয়া করবেন । সুন্দর মতে যেন দায়িত্ব শেষ করতে পারি। মানুষ ভল্টে যেতে চায় না। এ নিয়ে দৌড়াদৌড়ি করে। আমি কিছুই করিনি।
৪|
১৩ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:৫১
শায়মা বলেছেন: মোহ কেটে গেলে পৃথিবী তো বিবর্ন হয়ে যাবে আপুনি!!!!! ![]()
২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা সত্য। মোহ তো কাটে না। চোখে লেগেই থাকে
আপু ধন্যবাদ অনেক অনেক
পা ভালো হয়েছে?
৫|
১৪ ই মার্চ, ২০২৬ সকাল ৭:৩৩
বাকপ্রবাস বলেছেন: ব্যাংক এর ভল্ট ঠিক মতো দেখে রাখবেন বাজারে প্রচুর নতুন টাকা অথব ব্যাংক বলছে নতুন টাকা ছাপাবেনা, পুরোনো টাকায় ঈদ করতে হবে।
২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অকে
থ্যাংকিউ সো মাচ।
৬|
১৫ ই মার্চ, ২০২৬ রাত ১:৫৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তবুও কিছু কথা কিছু ব্যাথা থেকে যায়,
চলতি পথে ফিরে ফিরে চায়,
ভালবাসার গভীরে, একটি দীর্ঘশ্বাস ঘুরে বেড়ায়
স্মৃতির পাতায় থেকে যায়
এক দীর্ঘ ইতিহাস;
ভালোবেসো নূতন প্রজন্মের ব্লগার
তোমরাই সামুর অগ্রপথিক, বেচেঁ থাকার
আগামী আকাশ !!!
২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লিখেছেন
অনেক ধন্যবাদ ভালো থাকুন ফি আমানিল্লাহ
৭|
২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২৭
খায়রুল আহসান বলেছেন: পাপাচারি মন, মোহাবিষ্ট হয়ে থাকতে ভালোবাসে। তবুও, ভুল বুঝতে পেরে যত দ্রুত সেটা ফিরে আসতে পারে এবং অনুতপ্ত হয়ে ক্ষমাপ্রার্থী হয়, তত দ্রুতই সে মন পুনরায় সফলকাম হয়।
সময় করে এসে একবার মন্তব্যগুলোর উত্তর দিয়ে যাবেন। না দেয়াটা বদ অভ্যাস।
২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্য। অনেক ধন্যবাদ ভাইয়া।
মন্তব্য না দেয়াটা আসলেই বদভ্যাস
সরি ফর লেট আনসার
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০২৬ রাত ১২:৩৬
অর্ক বলেছেন: আপনি বেহেশতে যাবেন শিওর। ব্লগেই যতো আল্লাহ আল্লাহ করলেন! এর মূল্যায়ন না করে পারবে না আল্লাহ। পরকাল সুখের হবে। এখন দুনিয়াতে পেট ভরে খান সুস্বাদু খাবার, পানীয়।
শুভেচ্ছা থাকলো আপু। ভালো থাকবেন।