| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

ছোট ছোট জলবিন্দু, ছোট ছোট সুখ,
ছোট ছোট কষ্ট আর কিছু অসুখ;
আহা জীবন কত সুন্দর, যেমন ফুল
ইচ্ছেডানায় পাপড়ি মেলে মানুষ
উড়ে সুখে, সঙ্গে নিয়ে কিছু ভুল।
শিশির বিন্দু ছুঁইলে যে সুখ অনুভূতি,
বিকেলের আলোর যে নরম জ্যুতি
দূর্বাঘাসে হাঁটলে যে স্নিগ্ধতা আসে অনুভবে,
আর অন্য কোথায় সুখ বলো,
নাকি সুখ কেবল বিত্ত বৈভবে!
====================
©কাজী ফাতেমা ছবি
৩১ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম এটাও ঠিক
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
২|
৩০ শে মার্চ, ২০২৬ রাত ১২:১৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইচ্ছেডানায় পাপড়ি মেলে মানুষ
উড়ে সুখে, সঙ্গে নিয়ে কিছু ভুল।
.......................................................
মোরা সাম্যর গান গাই,
মনের গহীনে থাকে কত কথা,
ইচ্ছেরা ডানা মেলে সেখানে ,
ধরীত্রির পিঠে এসে দেখি ...
সবই ভূল আর বেসামাল কূল !
৩১ শে মার্চ, ২০২৬ সকাল ১০:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য। জীবনটাই একটা ভুল
ধন্যবাদ ভালো থাকুন
৩|
৩০ শে মার্চ, ২০২৬ রাত ১:১২
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,
জীবন আসলেই সুন্দর!!
ছোট ছোট সুখগুলো যেমন জীবন খাতার পাতাতে ফুল হয়ে আঁকা থাকে তেমনি ছোট ছোট কষ্টগুলোও ফুলের কাঁটা হয়ে আঁকা থাকে।
জীবনের খাতায় সুখ-দুঃখের রং মিশিয়ে এসবই ভাগ্যবিধাতার ক্যালিগ্রাফি ....ক্যালিগ্রাফি খেলা!!!!!!!!!!!!!!!
৩১ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জীবন সুন্দর। আল্লাহকে ধন্যবাদ ছোট জীবন তবুও এই পৃথিবীর প্রকৃতি আলো হাওয়ায় নিঃশ্বাস নিয়ে শান্তিতে বসবাস করতেছি তার দয়ায়।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন
৪|
৩০ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩১
মোগল সম্রাট বলেছেন:
মেঘের সুখ নামে নিজেকে ধ্বংশ করে বৃষ্টি হওয়ার পর
কবিতা পড়লাম। ভালো লাগলো।
৩১ শে মার্চ, ২০২৬ সকাল ১০:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুণ মন্তব্য । সম্রাট ভাইয়াকে ধন্যবাদ ভালো থাকুন অনেক অনেক
৫|
৩১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৬
খায়রুল আহসান বলেছেন: কেবল বিত্ত বৈভবে সুখ নেই; থাকলেও সেটা সাময়িক এবং দুঃখের সূচনাকারী। সুখ ছোট ছোট হলেও সেটা থাকে আপন দৃষ্টিতে, অনুভবে, চিন্তায় এবং মননে। বৈভবে নয়।
০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সবার জীবনে এমন ছোট ছোট সুখ লেপ্টে থাক
ধন্যবাদ ভাইয়া জি
ভালো থাকুন সবাইকে নিয়ে
৬|
৩১ শে মার্চ, ২০২৬ সকাল ১০:৫০
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে । ছোট কবিতা আর ছোট ছোট কথা তাতেও রয়েছে বিত্ত ভৈববের কথা ।
সুন্দর কবিতাটির সাথে আমিউ কিছু কাব্য কথা যুক্ত করে গেলাম ।
ছোট ছোট জলবিন্দু, ছোট ছোট সুখ
ছোট ছোট কষ্ট আর কিছু অসুখ;
আহা জীবন কত সুন্দর, যেমন ফুল
ইচ্ছেয় পাপড়ি মেলে মানুষ
উড়ে সুখে, সঙ্গে নিয়ে কিছু ভুল।
শিশির বিন্দু ছুঁইলে যে সুখ অনুভূতি
বিকেলের আলোর যে নরম জ্যোতি
দুর্ভাগ্যে হাঁটলে যে নিস্তব্ধতা আসে অনুভবে
আর অন্য কোথায় সুখ বলো,
নাকি সুখ কেবল ভিন্ন বৈভবে!
রাতের আকাশে জ্বলে নীরব তারা
অন্ধকারে লুকায় কত স্বপ্ন সারা
ভোরের হাওয়ায় জেগে ওঠে নতুন গান
মনে হয় আবার শুরু হোক
হারিয়ে যাওয়া সব আয়োজন।
কিছু হাসি জমে থাকে চোখের কোণে
কিছু ব্যথা ডুবে থাকে নীরব বেদনাতে
তবুও মানুষ বাঁচে আশার টানে
ছোট্ট আলো খুঁজে নেয়
অজানা ভবিষ্যতের গানে।
মেঘের আড়ালে সূর্য যেমন হাসে
তেমনি সুখ লুকায় দুঃখের পাশে
জীবন তাই রঙিন এক গল্পের মতন
কখনো হারানো, কখনো পাওয়া
কখনো নিঃশব্দ, কখনো উচ্ছ্বল মন।
ভল্টে কি পোস্টিং হয়ে গেছে !!!
কবিতা লিখুন আর সুখে থাকুন ।
০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভাইয়া
আমি ভল্টে যোগ দিয়েছি । তবে তিনমাস ট্রেনিং পর্ব। তাই কিছুক্ষণ থেকে চলে আসি। ভল্টের ভিতর নেটওয়ার্ক নাই ![]()
অনেক ধন্যবাদ
৭|
০৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:২৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও নিখোঁজ হবো
............................................................................
আমিও নিখোঁজ হবো!
এই বিশ্ব চরাচরে, তোমা হতে
দূর থেকে বহু দুরে ... ... ...
কে তুমি পড়িছ মোর কবিতা খানি
শত সহস্র বর্ষ পরে,
আমিও নিখোঁজ হবো, এই রাজনীতির মহা-মারামারি থেকে
নির্জন কোন গলির ধারে
কিংবা নিশুতি রাতের কোনো এক প্রহরে ...
বা কোন বটবৃক্ষ তলে ... ... ...
মনে রেখো , আমার কবিতা খানি ,
পড়ে নিও আনমনে !!!
( ছবি আপা নিখোঁজ হবে , তাই অগ্রীম তার জন্য অভিনন্দন পাঠালাম )
০৬ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর কথাগুলো
নিখোঁজ হবো আবার হুটহাট দেখাও দিব ইংশাআল্লহ
এই যে আসলাম এখন
তিনমাস ফ্রি থাকবো
থ্যাংকিউ সো মাচ ভাইয়া
৮|
০৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৪১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
........................................................................................................................................................
ঐ যে ছবি আপা নি খোঁজ হবে এভাবে ... ... ...
০৬ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: পিছুটানের জন্য নিখোঁজ হওয়া যায় না। নাইলে হারাইয়া যাইতাম মাঝে মাঝে
৯|
০৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৫
আজাদী হাসান রাজু বলেছেন: সবাই যার যার মতো মন্তব্য করল,, আমি কি বলব আর
?! যাই হোক লাইন গুলো মন ছুয়ে গেল
০৬ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: পড়েছেন দেখে ভালো লাগলো
অনেক ধন্যবাদ আপনাকে রাজু
ভালো থাকুন
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০২৬ রাত ১২:১০
সাইফুলসাইফসাই বলেছেন: আপু বিত্ত বৈভবে বেশিভাগ সুখ