| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

নিস্তব্ধ রাত অথবা দিনের দুপুর
যখন একাকি আনমন
নিঃসঙ্গতা এসে চোখে দাঁড়ায়, কোথাও কেউ নেই;
হতে হয় নিমেষই নিঃসঙ্গতার কাছে নমন।
কেউ আসে না মনের ঘরে
খোঁজ নিতে দেয় না কেউ উঁকি;
স্মৃতিঘরে ফিরে যেতেও চাই না,
আবার এখানেও বিষণ্ণ থাকার ঝুঁকি।
আমি আমার মন রাখিনি কারো কাছে জমা
মনে রাখার প্রয়োজন ফুরিয়ে গেল সেই কবে,
যখন দেখেছি স্বার্থের হাতছানি চারিদিকে
সেদিন থেকেই একা, বড্ড একা।
মনে রাখিনি কাউকে, এ ভুল
মনে রেখেছি কেউ হয়তো ভালোবেসেছিল
আমি দূরে ঠেলেছি
অথবা মনে রেখেছি কেউ অবহেলায় রেখেছে
তারে রেখেছি স্মৃতিঘরে।
অসাড় ভাবনাগুলো নিয়ে বিছানায় শুই
দু'চোখে নেমে আসে ঘুম
অন্ধকারে তলিয়ে যাই
কোন স্বপ্নও আসে না আর চোখের পাতায়।
জোনাক ডাকে না আর
ডাকে না ঝিঁঝিরা, মোহ মন ছুঁয়ে আর নেই;
বেঁচে থাকার জন্য বেঁচে আছি
প্রকৃতির কাছাকাছি কিছু মুগ্ধতা
আর কবিতার বাড়ি আছে প্রশান্তি
এই নিয়ে আছি বেশ
আমায় স্মরণ রাখার জন্য বলি না আর কাউকে।
©কাজী ফাতেমা ছবি
১৩ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে ভালো থাকুন
২|
০৯ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৪২
রানার ব্লগ বলেছেন: এতো বেদনা কোথায় রাখেন ?
১৩ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: পেটে রাখি
ধন্যবাদ
৩|
০৯ ই এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫০
ঠাকুরমাহমুদ বলেছেন:
বাংলাদেশের মানুষের জীবনী লিখেছেন ?
১৩ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের-আপনাদের জীবন এমনই
ধন্যবাদ ভাইয়া
৪|
০৯ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:১৯
শায়মা বলেছেন: নিসঙ্গ ঠিক না।
পৃথিবীতে মানুষ সকলেই একা একা .......
১৩ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপু
একা আমি
তুমিও
থ্যাংকিউ সো মাচ
৫|
১৩ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:২১
ডঃ এম এ আলী বলেছেন:
সবাই যে যার মত নিঃসঙ্গ সুন্দর কবিতাটি
পাঠে সম্ভব মত একান্ত সহানুভুতিশীল হয়ে
=নিঃসঙ্গতার পাশে নীরব হাত=
একটা রেখে গেলাম এখানে ।
=নিঃসঙ্গতার পাশে নীরব হাত=
তবু কোথাও অদৃশ্য সুতোয় বাঁধা
একেকটি হৃদয়ের নীরব স্পন্দন
যেন দূরের তারা- যায় না দেখা
বা ছোঁয়া, তবু থাকে কাছাকাছি।
আপনার চোখে যে নিঃসঙ্গতা দাঁড়ায়
সে তো শুধু অপনার একার নয়
অনেক অচেনা মানুষের চোখেও
একই অশ্রুর লুকানো রেখা
তারা শুধু মুখ খুলে বলে না।
যে দরজায় কেউ উঁকি দেয় না
সেই দরজার ওপারেও কেউ
নীরবে বসে থাকে
হয়তো সেও ভাবছে
কেউ কি একবার ডাকবে আমায়?
আপনার মন যে জমা রাখোনি কারো কাছে
সেটা কি শুধুই ভয়ের কারণে?
নাকি বহুবার ভেঙে গিয়ে
শিখে নিয়েছেন একা থাকার শিল্প
যা আসলে বেঁচে থাকারই আরেক নাম?
তবু ভুলে যাবেন না
যে ভালোবাসা একদিন ফিরিয়ে দিয়েছিলেন
সে ভালোবাসার রেশ
এখনও বাতাসে ভাসে
হয়তো কোনো এক অচেনা বিকেলে
নীরবে এসে বসবে আপনার পাশে।
অন্ধকারে তলিয়ে গেলে
স্বপ্ন না এলেও
নিস্তব্ধতার গভীরে
একটি ক্ষীণ আলো জ্বলে
আপনি তা দেখন না শুধু।
জোনাক না ডাকলেও
রাত তার আলো হারায় না
ঝিঁঝি না গাইলেও
নীরবতারও নিজস্ব সুর আছে
যা শুধু অনুভবের জন্য।
বলেন না আপনাকে কেও স্মরণে রাখুক
তবু কেউ কেউ রাখে
অচেনা প্রার্থনায়
নামহীন ভালোবাসায়
নীরব শুভকামনায়।
কারণ-
সবাই যে যার মতো নিঃসঙ্গ
তবু কেউই পুরোপুরি একা নয়
দুটো বাচ্চা রেখে পিঠের পর
সাথী নিয়ে সুখেই করে ঘর ।
শুভেচ্ছা রইল
২০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুণ লিখেছেন আলী ভাই। ছবিটাও সুন্দর। দুইটা বাচ্চার মাথাও দেখা যাচ্ছে
অনেক ধন্যবাদ ভালো থাকুন আপনি
৬|
২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০৩
ডঃ এম এ আলী বলেছেন:
এই ছবিটা করুনাকালীন সময়ে লেকের পারে ঘুরে ঘুরে অনেক সময় লাগিয়ে
শুভ ক্ষনে এই হাস পরিবারটির নীর সমেত তাদের মধুময় মিলন লগ্নে তোলা।
ছবিটি সুন্দর লেগেছে জেনে ভাল লাগল ।
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:১২
কাবিল বলেছেন: এই লেখায় এক ধরনের নিঃশব্দ আর্তনাদ আছে—যা শব্দে নয়, অনুভূতিতে ধরা পড়ে।