| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

মনে আছে ছেলেবেলায়
ঝুমঝুমিয়ে বৃষ্টি এলে,
পাতার ছাতা মাথায় দিয়ে
হাঁটতাম পথে এলেবেলে।
অতীত দিনের বৃষ্টির কথা
কার কার দেখি আছে মনে?
শুকনো উঠোন ভিজতো যখন
খেলতে কে বলো - আনমনে?
ঝুপুর ঝাপুর ডুব দিতে কী
পুকুর জলে হলে দুপুর?
কান পেতে কে শুনতে বলো?
টিনে বাজলে বৃষ্টির নূপুর।
পাতার ছাতা মাথায় দিয়ে
ডোবার জলে মাছ ধরতে কী?
এবেলাতে স্মৃতিগুলো
মন দুয়ারে দেয় কী উঁকি?
কত শত বাহানাতে
ভিজতে যেতে- বৃষ্টি এলে
সেই স্মৃতি কী স্মরণ আছে
উড়তে সুখে ডানা মেলে?
ছাতা ফেলে উঠোনটাতে
মাথা ধরতে বৃষ্টির নিচে
ঘাসের উপর হাঁটতে কিংবা
দৌঁড়তে গিয়ে হাঁসের পিছে।
ডুব সাঁতারের দিনগুলো সেই
আজ এখানে করছি স্মরণ
আর পাবো না দিনগুলো সেই
বুকে নীরব রক্ত ক্ষরণ।
=================
©কাজী ফাতেমা ছবি
২৫/০৪/২৪
©somewhere in net ltd.