নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=আমার মন খারাপ, ফুল দিয়ো=

১২ ই মে, ২০২৬ দুপুর ২:৫৮



অকারণে মন ভালো না আজ
তুমি কোথায়?
এসো এক গুচ্ছ রঙ্গন নিয়ে
বাঁধো আমায় ভালোবাসার সুতায়।

অকারণে ভালো লাগে না কিছু;
তুমি কই গেলে?
রক্ত রঙ ফুল নিয়ে এসো;
উড়ো এসে মন আকাশে - প্রেমের ডানা মেলে।

কী জানি কী হয়েছে মনের;
তুমি ব্যস্ত আছো কি?
ফুল যদি দাও, মন হবে ভালো;
এসো, এসে মনে দাও উঁকি।

দীর্ঘশ্বাসে ভেসে যাচ্ছি
কারণ খুঁজে পাচ্ছি না, তুমি কি দূরে?
এসো গন্ধরাজ, রঙ্গন অথবা গোলাপ নিয়ে,
এসো মনের ডানায় উড়ে।

এই...ভালো লাগে না কিছু
তুমি আসতে পারবে কি?
হাতের মুঠোয় এক গুচ্ছ ফুল নিয়ে এসো;
ফুল ছাড়া মন হবে না ভালো এক সিকি।

কারণ ছাড়া মন মন্দ আজ
তুমি পাশে থাকতে পারো কিছুক্ষণ;
ফুলে ফুলে ভরে দাও মনের ডালা;
অসুখী ক্ষণ করে দাও সুখে অনুক্ষণ।
=======================
©কাজী ফাতেমা ছবি

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০২৬ বিকাল ৩:১৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতা চমৎকার হয়েছে। নিশ্চয়ই কবিতা লিখতে পেরে কিছুটা হলেও আপনার ভালো লেগেছে।

২| ১২ ই মে, ২০২৬ বিকাল ৩:৪৬

বাকপ্রবাস বলেছেন: দিলাম ফুল আমাদের ছাদের ফুল বাগান থেকে, (ছোট ভাই ছাদে ফুলের বাগান করেছে সেখান থেকে টাটকা ফুল দিলাম)

৩| ১২ ই মে, ২০২৬ বিকাল ৪:৫৩

শায়মা বলেছেন: এই কবিতার পরেই জলদস্যু ভাইয়ার ফুলের পোস্ট চলে এসেছে!!! :)

৪| ১২ ই মে, ২০২৬ রাত ১০:৫৬

সাইফুলসাইফসাই বলেছেন: কবিতা পড়ে আমার মন ভালো হয়ে গেছে

৫| ১৩ ই মে, ২০২৬ রাত ১:৩৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ফুলে ফুলে ভরে দাও মনের ডালা;
অসুখী ক্ষণ করে দাও সুখে অনুক্ষণ।

........................................................
মনের অজান্তে ভালোবাসায় টান পড়ে
মনটা হয় উতালা !
এসো বন্ধু প্রানের মাঝে
সমুদ্রের ঝড়ো দোল, দে দোলা !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.