নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ভালোবাসার কাব্য=

২১ শে মে, ২০২৬ রাত ১১:৪১


মন ক্যানভাসে তোরই ছবি, দিবানিশি আঁকি
এঁকে দেখি শূন্য খাতা, শুভঙ্করের ফাঁকি।

আঁকতে চাচ্ছি রাজকুমার এক, হয়ে যাচ্ছিস বন্য
বনের মাঝে ঠাঁয় দাঁড়িয়ে, আছি কী তোর জন্য?

আঁকতে চাচ্ছি প্রেমিক ছবি, হচ্ছিস রাগী মানুষ
কেমন করে বুক আকাশে, উড়াই প্রেমের ফানুস?

উদাস দুপুর আঁকতে চাচ্ছি , তোরই মুখের ছবি,
কাটাকুটি রঙ ইরেজার, হচ্ছে মাটি সবই।

কল্পনাতে মুখটা যে তোর, রাজকুমারের মতন
ইচ্ছে করে মনের খাতায়, ছবি আঁকি যতন।

আঁকতে গেলে তেঁতলে যাচ্ছিস, ছবি আঁকাবাঁকা
জানিস কী তুই বুকের ভেতর, তুই ছাড়া যে ফাঁকা।

শূন্য খাতায় উপুর হয়ে, ছবি আঁকার চেষ্টা
তোর ছবিটা আনতে সেথায়, মনে বড় তেষ্টা।

কার্টুন যেমন হয়ে যাচ্ছিস, জীবন্ত এক ছবি
কেমন জানি ছন্দছাড়া, নই শিল্পী নই কবি।

ভয় দেখাচ্ছিস ছবির ভেতর, মেজাজ দেখাস কত!
ইরেজারে মুছে দেবো, মুছে যাবি তত।

আঁকতে চাচ্ছি ভুলাভালা, শান্তশিষ্ট তোকে
কেমনজানি পরিণত - হচ্ছিস অন্যলোকে।

হঠাৎ যদি এঁকে ফেলি তোকে মনের পটে
তুই কী বাপু যাবি আবার, ঠিক তখনি চটে?

চটে গিয়ে বলবি আমায়, ভালোবাসি কন্যা
জানিস ছেলে মন নদীতে বইবে সুখের বন্যা।

ভালোবেসে তাইতো আমি, তোকে আঁকি বসে
তোর হৃদয়টা আনমনাতে, যাই সুখে যাই চষে।
============================
©কাজী ফাতেমা ছবি
২১/০৫/২০১৯

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.