নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ইদানিং কিছু্ই ভালো লাগে না=

০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪৩

ফেসবুক খুললেই ইদানিং নানা দুঃসংবাদ জাতীয় খবর আসে। অল্প বয়সের কিছু নারী পুরুষ ক্যান্সার আক্রান্ত এর সংবাদ দেখছি ফেসবুকের পাতায়। মনটা বিষণ্ণ হয়ে যায়। এই তো নুরজাহান নামে একজন বয়স্ক নারীর মৃত্যু সংবাদ দেখলাম। তার রুম দেখেছি ভিডিওতে। একটা মানুষ কতদিন যাবত একা অসহায় ভাবে জীবন যাপন করে যাচ্ছে তার রুমটি দেখলেই বুঝা যায়। অথচ তার মেয়েও তো অই বাসায় থাকতো। ঈদ গেল অথচ মায়ের খবরটি পযন্ত নেয়ার প্রয়োজনবোধ করলেন না তিনি। ছেলেরা হয়তো দূরে অথবা তাদের সংসার নিয়ে ব্যতিব্যস্ত। কিন্তু ছেলেদের চেয়ে কিন্তু মেয়েরা বেশী মমতাময়ী হয়। ইদানিং বাংলাদেশে মেয়েরাই মা বাবার খোঁজ বেশী রাখেন । যত্নও তুলনামূলক ছেলেদের চেয়ে বেশী করার চেষ্টা করেন। অথচ মেয়েটি মায়ের যত্ন দূরে থাক-এত বয়স্ক মানুষকে একা ঘরে রেখেছে তাও খবর নেয়নি অনেকদিন। মানুষটা কী কষ্ট করেই না জীবন যাপন করতেছিলেন। এক ফুটা পানিও মনে হয় নসীবে হয় নাই। হয়তো খিধে পেটে নিয়ে অনেকদিন বেঁচেছিলেন (আল্লাহ জানেন)।

আর অন্যদিকে ধ-র্ষক স্বীকার করছে যে-সে ধ-র্ষন করে খুন করছে-তার বউ সাহায্য করছে সেই বেটার কী সাহস জনসম্মুখে মুখ নাড়িয়ে কথা বলে উঁচু গলায়-তার নাকি দোষ নাই। সব প্রমাণ থাকা সত্তেও কোনো বিচার আচার নাই- ফুটফুটে সুন্দর মেয়েটা-দেখলেই কত আদর দিতে ইচ্ছে করে। সেই মেয়েটারে বিভৎস ভাবে হ-ত্যা করেও দিব্যি জেলে আরামসে দিনযাপন করতাছে খু-নিটা। হয়তো একদিন ছাড়াও পেয়ে যেতে পারে।

এইতো ঈদের আগেরদিন আমাদের প্রিয় কলিগ মুরাদ স্যার স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। অল্প বয়স আমার কত ছোট উনি। আল্লাহ তাআলার মেহমান হয়ে গেছেন-ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। আল্লাহ তাকে জান্নাত দিন।

আবার গতকাল রাতে সংবাদ পেলাম আরেক কলিগ-উনি সিলেটের । কয়েকদিন আগেই নাকি আত্মহত্যা করেছেন। পঁচে গন্ধ বেরোলে মানুষ পুলিশ খবর দিয়ে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করেছে। কেউ কারো খবর রাখে না আজকাল । শুভ আমাদের প্রিয় কলিগ। শুভ ডিপ্রেশনে বহুদিন যাবত। ডিসিপ্লিনারি কেসও ছিল উনার নামে। আমিই করেছিলাম সেই কাজটি। শাস্তিও হয়েছিল। অবশেষে জয়েন করে প্রমোশন হলো -উনি এডিশনার ডিরেক্টর হলেন। বউ ডিভোর্স দিয়েছে। কিছুটা ড্রাগ এডিকটেডও ছিলেন। সব মিলিয়ে জীবন টিকিয়ে রাখা তার কাছে বুঝি সমীচীন হয়নি-কী দুঃখজনক কান্ড। নিজের জীবন নিজেই শেষ করে দিলেন। কয়েকদিন আগেই একটা অনুষ্ঠানে উনি বক্তৃতা রেখেছেন কত সুন্দর করে কথা বলেছিলেন-সবই চোখের সামনে ভাসতেছে। সময়টা ভালো যাচ্ছে না মোটেও। মানুষ দয়া মায়াহীন হয়ে যাচ্ছে।

একটা মানুষ মরে পরে থাকে। কেউ খবর নেয় না-খোঁজ রাখে না। ফোন করে না পেলে উদ্বিগ্ন হয় না। সরাসরি দেখাও করে না। আত্মীয় স্বজন তো জানতো শুভ ডিপ্রেশনে আছে-তাহলে কেন এতদিন ফোন করে না পেয়ে ছুটে আসেনি তার বাসস্থানে কেন কেন কেন। বন্ধু বান্ধবরাও তো কিছুটা হলেও জানতো -কেন সাপোর্ট দেয় না-কেন বুঝালো না। বুকটা কষ্টে ভরে যায়। ভালো লাগে না কিছু।

ভালো থাকুন সবাই-নিজের যত্ন নিন। নিজের মনের কথা শুনুন। একজন জীবন থেকে চলে গেলে -যাক না। একজনের জন্য জীবন কেনো থেমে থাকবে। একটা জীবন আল্লাহর দান-কত সুন্দর জীবন। কত সুন্দর দুনিয়া। কত নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন। কেন আমরা ভুল করে একূল ওকূল দুই কূল হারাতে দ্বিধা করি না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১:১১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




যদিও আমি ফেসবুক কম ব্যবহার করি, কিন্তু, ফেসবুক খুললে অনেক পজিটিভ পোস্ট আমার চোখে পড়ে।

যারা বংলাদেশের ফেসবুক ইন্টারফেসকে দুষিত করছে নেগেটিভ পোস্ট ফরোয়ার্ড করে, তাদের জন্যে দুঃখ হয়।

২| ০৩ রা জুন, ২০২৬ দুপুর ২:২০

আলমগীর সরকার লিটন বলেছেন: এটাই জীবন নিশ্বাস গেলেই শেষ
নিজের বিচার এইপর্যন্ত বা শেষ;

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.