| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প অল্প, চোখের আলো ঝাপসা।
যে হাতে লিখেছি ক খ, অ আ, হাতেখড়ি বর্ণমালা;
যে হাতে খেয়েছি ভাত , খাই, যে হাত দিয়ে উঠে কর্মের তুফান,
যে হাত ছিল অথবা আছে দানের হাত
যে হাত দিয়ে আত্মজদের করেছি আঘাত,
সে হাত পর হয়ে যাচ্ছে ধীরে, শক্তি হারা হাত দুটো অবশ,
কাজের শক্তি যাচ্ছে ফুরিয়ে।
যে পায়ে শিখেছি হাঁটতে, যে পায়ে থাকি কী দিন কী রাত দাঁড়িয়ে
যে পায়ে বিদ্যালয়ে ছুটেছি, খেলেছি গোল্লাছুট
হাডুডু কানামাছি অথবা ছোঁয়াছুঁয়ি, যে পা এগিয়েছে কারো উপকারে
অথবা যে পা দিয়ে হেঁটে গিয়েছি অজান্তে পাপের পথে,
সে পায়ে আজ জোর নেই, খানিকটা অলস, অবশ।
যে চুল উড়িয়েছি হাওয়ায়, বেঁধেছি রঙিন ফিতা
যে চুলে সেম্পু করে - নিয়েছি ঘ্রাণ নাকে টেনে;
যে চুলে সেঁটেছি রঙবাহারী ক্লিপ, সাদা ফিতায় বাঁধা - দোলানো বেনী
সে চুলে ধরেছে পাক, সে চুল উড়ে যাচ্ছে হাওয়ায়!
মাথা হয়ে যাচ্ছে ফাঁকা ধীরে।
যে মগজ রেখেছি বইয়ের পাতায়, পড়েছি গল্প হাজার,
যে মগজে স্মৃতিশক্তি ছিল ঠাসা, যে মগজে টগবগ রক্ত যৌবনের,
যে মগজ দিয়ে করেছি ভালো মন্দ বিচার;
সে মগজ মাথা ছেড়ে পালাচ্ছে দূর,
স্মৃতিহারা মগজ কেবল মাথায় বসে গুনছে দিন...
চিরতরে হারিয়ে যাওয়ার জন্য।
যে কান শুনতো কোরআনের আয়াত অথবা সঙ্গীতের সুর,
যে কানে শুনেছি মা বাবার বকুনি শাসন, আদরের ফুলঝুরি
কটু কথা যে কানে সয়ে নিয়েছি, শুনেছি হাওয়ার শব্দ,
নদীর কলকল আর ঝর্নার সুরেলা ধ্বনি,
সে কান আজ যেন বধির, সহজে কথা পৌঁছায় না আর সে কানে।
অযত্ন অবহেলায় রেখেছি দেহ তরী, যৌবনের হাওয়ায় উড়েছি,
ভাবিনি বার্ধক্য এসে দেবে ধরা;
ইশারা ইঙ্গিতে অঙ্গগুলো জানান দিচ্ছে, বলে যাচ্ছে বারবার
তোমার হয়ে থাকবে না আর কিছু, পরনির্ভর হতে হও তৎপর।
ভুলের অঙ্ক কষেই গেল জীবন, জীবন সায়াহ্ন উপস্থিত,
হাহাকার বুকে গড়িয়ে পড়ে সহসা
কোথায় যেন ভুল ছিল, আহা শুধরানো যেত যদি,
এ দুর্ভাবনা কেন উড়ে জুড়ে বসে আজ বুকের ডালে উফ!
=============================
©কাজী ফাতেমা ছবি
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০২৬ রাত ১১:১৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিষয়বস্তু অত্যন্ত সুন্দর !

.................................................
মনের আকাশে
যেখানে তোমার মায়া,
সেখানেই তো মনের ছায়া।
অতীত নিয়ে কিসের ভয়?
আজ তো সব নতুন হয়!
তুমি আমার মেঘের রোদ,
মিটিয়ে দিলে সব বিরোধ।
দুর্ভাবনার ডালে আর,
অশ্রু ঝরার নেইকো ভার।
তারারা হারায় নীল আকাশে,
আমরা যেমন ভালোবাসে;
হাতে রেখে হাত দুজনেই,
চলব চেনা পথ ধরেই।
সব দুশ্চিন্তা যাক না ভেসে,
থাকব সুখে ভালোবেসে।