নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=আল্লাহ মহান=

২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয় আনবে না মনে?
তবুও কী শিরকে ডুবাবে মন;
নামাজ করবে ক্বাযা?

চিন্তা করে দেখো না,
সহসা দেশের উপর নেমে আসলো ভয়ঙ্কর পরিস্থিতি
যারা নামাজে রাখেনি কখনো মন
তারাও মনে মনে আল্লাহকে করেছিল স্মরণ।

লা ইলাহা ইল্লাল্লাহু সুর শুনেছি কান পেতে
চারিদিকে গুনগুন আওয়াজ
ডেকেছে সবাই রবকে, চেয়েছে তাঁর সাহায্য;
তবুও কেন তার ইবাদত হতে বিমূখ হও বারবার?

কখন যে নেমে আসে দূর্যোগ
কে জানে বলো, কেউ কী জানো?
তবুও কেন গীবতে রাখো ঠোঁট;
শিরকে হও লিপ্ত,আল্লাহকে যাও ভুলে।
========================
©কাজী ফাতেমা ছবি
২৫/০১/২৬

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.