নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

মন কথনিকা-৬১৯৩-৯৪

২৯ শে জুন, ২০২৬ রাত ৯:৩৮



মন কথনিকা-৬১৯৩
হাসি খুশি থাকলে বাপু, চেহারাও সুন্দর লাগে,
পেঁচামুখে থাকলে তোমায়, ঘুষি মারতে ইচ্ছে জাগে।
উচ্ছাস ছাড়া জীবন তোমার, অন্ধকারে যেন পূর্ণ,
মনের অহম, হিংসাগুলো, দাও না করে আজই চূর্ণ!

মন কথনিকা-৬১৯৪
আল্লাহর নাম ঠোঁটে রাখি, তাঁর দয়াতে আছি বেঁচে
মোহ ছুঁয়ে তবু কেন, হেসে গেয়ে যাচ্ছি নেচে,
শুদ্ধতা চাই বুকের ভিতর, ধরার মোহ ভুলতে যে চাই,
কেন আল্লাহ মন উঠোনে, পাপের পাটি রোজই বিছাই!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০২৬ রাত ১১:০১

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার মন কথনিকা

৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

২| ৩০ শে জুন, ২০২৬ রাত ১:৫৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মন কথনিকা, তুমি আমার ভাবনা !
..................................................................

অহংকার ও হিংসা ভুলে, শান্ত হোক এই মন,
যা কিছু আছে জীবন জুড়ে, ভাবো তা মূল্যবান।
মেঘ কেটে আজ আসবে আলো, ঘুচবে মনের দায়,
যা পেয়েছো জীবন ভরে , তুমিই সেরা রহমানে শান।
ছোট ছোট প্রাপ্তিগুলো, জীবন করে আলো,
শুকরিয়া করি মহান আসরে , দিনটি যাবে ভালো।

৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লহ সুন্দর লিখেছেন
ধন্যবাদ আপনাকে

৩| ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:২৬

মেঘনা বলেছেন: চেহারা সুন্দর লেগে লাভ কী, সেটা তো বোরখার আড়ালেই থাকবে।

০৭ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.