নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=দূরের পাহাড় ডাকছে আমায়=

০২ রা জুলাই, ২০২৬ রাত ১২:০৯


তোমায় ছেড়ে যাচ্ছি বন্ধু
ডাকছে আমায় দূরের পাহাড়
দেখে আসি ঘুরে ফিরে
এই দুনিয়ার মোহ বাহার।

যাবে নাকি সঙ্গে আমার?
নাকি থাকবে ঘরে বসে?
কেমন করে রুখবে আমায়
যাচ্ছো বুঝি অংক কষে?

মানবো না আর নিষেধ বারণ
পাহাড় দেখতে চলে যাবো;
ভালোবাসি বললে ভাবছো
পাহাড় ঘোরার মত বদলাবো?

এ হবে না, ইচ্ছে মনে
বিশ্বটা এই ঘুরে দেখি,
চুপটি বসে ভাবছো বুঝি
ইচ্ছে আমার মিথ্যে মেকি?

সময় আমায় দিয়েছো কী?
রেখেছো কী আমার বায়না?
কত ইচ্ছের লুটোপুটি
দেখেছো কী চোখের আয়না?

দূরে থাকলে, থাকো দূরে
আমি এখন স্বাধীন মানুষ
ঘুরে ফিরে সবুজ বনে
উড়াবো গো ইচ্ছে ফানুস।

যেতে চাইলে যেতে পারো
দূরের পাহাড় ডাকছে আমায়
ধরো হাতে, চলো না যাই,
সুখ তুলি আজ জীবন নামায়।
©কাজী ফাতেমা ছবি
০১-০৭-২৫

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২৬ রাত ১২:৩০

শায়মা বলেছেন: আপুনি সিয়া আর কেতন চেতনের ঘটনার পর মনে হয় না আর কাউকে পাহাড়ে ডাকলে জীবনেও যাবে।:(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.