| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
মন কথনিকা-৬২১১
মরে গেলে ভুলে যাবো, তোমায় আমায় সকল মানুষ;
বেহুদাই উড়াই আমরা, আজ এখানে স্বার্থের ফানুস;
ভালো কাজে মত্ত থাকলে, পাবো সুফল পরকালে;
কত পাপে ডুবে থাকি, না জানি কী আছে ভালে!
মন কথনিকা-৬২১২
ব্যস্ত সবাই মাটি দিতে, মরে গেলে আমি তুমি;
সকল বিত্ত ছেড়ে পাবো, সাড়ে তিন হাত মোটে জমি;
সে জমিতে সটান শুয়ে, গোরের আযাব কেমনে সইবো;
একলা একা দুঃখ সুখে, কার সাথে যে কথা কইবো।
২|
০৮ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যে হাত নিরাময় করে, যে হৃদয় বিলিয়ে দেয়,
শান্ত গৌরবে, সেই আত্মা বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ যা বপন করা হয়,
তার এক উজ্জ্বল ফসল অবধারিত রয়।
সব পর্দার ওপাড়ে, যেখানে ছায়া যায় থমে,
ধার্মিকেরা চিরন্তন শান্তি পায় সেই আশ্রমে।
তবুও ভারী হয়ে ঝুলে থাকে নিঝুম রাত,
যেখানে গোপন পাপেরা এড়ায় আলোর হাত।
আমরা ভেসে চলি অপরাধ আর লজ্জার জোয়ারে,
এমন সব গোপন কথা নিয়ে, যা বলতে পারি না কারোরে।
আত্মার ভাগ্যে তবে কী আছে লেখা,
যখন ভাঙা টুকরোগুলো জুড়ে পাবে এক রূপ রেখা?
দোদুল্যমান এই পাল্লা দুয়ের মাঝে দোলে
যে অন্ধকার আমরা এনেছি,
আর যে আলো জানতাম হৃদয়ে তুলে।
তবুও বুকের ভেতর আশার প্রদীপ জ্বলে,
নিজেদের শুধরে নিতে, সেরাটা দেওয়ার ছলে।
অনুতপ্ত মনের খোঁজ পায় স্রষ্টার দয়া,
আর পেছনে ফেলে যায় সব পাপের কালো ছায়া।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০২৬ রাত ১১:০৭
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,
মনের কথনিকাই বটে!!!
কেউ থাকবেনা কিছু মনের কথা বলার......