| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয় সখিরা যাবি নাকি;
তোদের বাড়ি - অতীত বেলা;
ভাসাবি কী দীঘির জলে
কলাগাছের সবুজ ভেলা?
ইচ্ছে করে যাই ছুটে যাই
মেয়েবেলার দিনগুলোতে,
তোদেরও কী ইচ্ছে করে;
খেলবি গিয়ে রোজ ধুলোতে?
টাইম মেশিনে বসে আমরা
চলে যাবো আজ শৈশবে,
বনভোজনে হব মত্ত;
যোগ দিবি কি সে উৎসবে?
বর্তমানে ব্যস্ততা খুব
আয় চলে যাই চুপ কৈশোরে;
যোগ দিবি কি গিয়ে সেথায়
খেলাধুলার সেই আসরে?
©কাজী ফাতেমা ছবি
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৭
সৈয়দ কুতুব বলেছেন: কবিতা ভালো হয়েছে ।