| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কিছু স্বপ্ন রয়ে যায় অধরা,
কিছু কথার আগুনে বুকের জমিনে- নামে খরা;
কিছু অবহেলা - হয়ে যায় শুকনো পাতা,
কিছু চোখ রাঙানি - জীবন বিষাদে ভরা মলিন খাতা।
তবুও মুগ্ধতাদের মুঠোয় পুরি বেলা অবেলা,
স্বপ্ন আমার যায়নি হারিয়ে, আমি অবজ্ঞা করি অবহেলা;
আমি রঙিন স্বপ্ন মুঠোয় ধরে রাখি শক্ত,
স্বপ্নগুলো আমার গোধূলী রঙ, জবা ফুল যেমন রঙ রক্ত।
অনুভবে বাঁচিয়ে রাখি সুখ,
আমি মুহূর্তেই বিষণ্ণ হয়েও - রাখি হাসি মুখ,
আমি যেন জবা ফুল, রঙিন পাপড়ির ডানা মেলে উড়ি,
আমি স্বাধীন, আমি নাটাই ছেঁড়া ঘুড়ি।
পড়ি না আর কারো ইচ্ছের ফাঁদে
বিষণ্ণতার ভারও নিই না কাঁধে
আমি আমার মতন, যেমনটি হতে পারি সুখি,
কালো মুখ, বাঁকা ঠোঁট দেখি না, কারো মন আকাশেও দেই না উঁকি।
স্বপ্নগুলো আমার হতে দেই না ফিকে বর্ণ,
মুগ্ধতা সব আমার চারিপাশে থাকুক ঘূর্ণ,
আমি ছন্দ নিয়ে, কাব্য নিয়ে থাকি ভালো,
কবিতার শব্দ আমার মন ঘরে - দেয় আলো।
স্বপ্নগুলো বালি হোক তা সে চাই না, সুখ জমা রাখি আপন কুলায়,
আমি আমার রঙিন স্বপ্ন পড়তে দেই না আর ধুলায়,
আমার সুখ আমার চাহিদা নয় আকাশসম কিংবা সমুদ্দুর,
আমি সুখি হয়ে যাই -
যদি পড়ে মন উঠোনে - ভোরের মিহি রোদ্দুর।
===============================
©কাজী ফাতেমা ছবি
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:২৬
সৈয়দ কুতুব বলেছেন: আপনার আজকের কবিতা পড়ে কবি কামিনী রায়ের কবিতা পড়লাম বলে মনে হলো। খুবই সুন্দর শব্দচয়ন করেছেন ।