| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ মন ধুয়ে নিতে- ইচ্ছে দাঁড়াই খোলাছাদে,
সময় দেয় না অবসর, সময় ফেলে দেয় আমায় ব্যস্ততার ফাঁদে,
ছাদবাগান পড়ে আছে একা,
ফুল'রা পাচ্ছে না আমার দেখা;
হাওয়া এলেই ওরা কী নেচে যায় এখনো আপন মনে,
কত ভাবনার ঢেউ- এবেলা মন উঠোনে!
এখনো কী হাওয়ার তালে পাতারা বাজায় বাঁশি!
এখনো কী শুভ্র মেঘের ফাঁকে দেখা যায় সূর্যের হাসি!
মিহি গোলাপী নয়নতারা - এখনো কী মেঘ চায় ছুঁতে,
মেঘফুল'রা উড়ে যায় এখনো কি হাওয়ার ফুঁ-তে?
কে জানে কেমন আছে আকাশ, কেমন আছে নয়নতারা,
বাজে না মনে সুখ বাদ্য, বাজে না মুগ্ধতার সেতারা;
কবে পাবো অবসর, কবে দেবো ব্যস্ততাকে ছুটি,
কবে খাবো হাওয়া - ফুল - মেঘদের সাথে সুখে লুটোপুটি!
কবে করবো চোখের আয়নায় মেঘেদের বন্দি,
অবসর পেতে পেতে শরত চলে যেতে আঁটবে ফন্দি।
====================================
©কাজী ফাতেমা ছবি
©somewhere in net ltd.