| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

ঝুলে যাবে চামড়া একদিন
বুড়ো হয়ে যাবো আমি
থাকবে নাকো ঠিক তখনি
হাসি ঠাট্টা আর পাগলামি।
চোখের নিচে পড়বে কালি
জরাজীর্ণ মুখটি আমার
বসবে এসে চুপিচুপি
দেহ ক্ষেতে রোগের খামার।
দন্ত আমার পড়বে ঝরে
চুলগুলো হায় যাবে পেকে
অন্যের উপর নির্ভরতা
ধরবে আমায় চুপটি ঝেঁকে।
যা ইচ্ছে তাই খেতে ইচ্ছে
ইচ্ছে দেব জলাঞ্জলি,
ফুটবে না আর দেহ শাখে
সুস্থতার এক সজীব কলি।
কেমন করে কাটবে সময়
বলবে না কেউ কথা এসে,
সবাই ব্যস্ত আমি একা;
একাকিত্বে যাবো ভেসে।
হাঁটুর শক্তি কমে যাবে
ঝাপসা হবে চোখের আলো,
বিষাদ জলে ভাসবো আমি
আর থাকবো না হয়তো ভালো।
সুস্থতা চাই প্রভুর কাছে
কষ্ট প্রভু দিয়ো গো কম
নিজের মত যেন আমি
ফেলতে পারি স্বস্তিতে দম।
====================
©কাজী ফাতেমা ছবি
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩২
শায়মা বলেছেন: তোমার জন্য মানে এই পোস্ট পড়ে এই গান মনে এলো