নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=নীলাম্বরী সেজে আছি=

০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের দুঃখ আর বেদনা
আমার সাথে - আজ কী বাটবে?

নীল গোলাপের থোড়া তুমি
নিয়ে এসো হাতে করে,
কত ইচ্ছে দৌঁড়াচ্ছে গো
জানতে এসো, মনের ঘরে।

নামবে জলে নীলাম্বরী
ধরো তুমি শক্ত হাতে,
ঢেউয়ে যাতে না ভেসে যাই;
সাঁতার কাটবো থেকো সাথে।

উড়োচিঠি দিলাম বন্ধু
পেয়েছো কী জানিয়ো আজ;
নীল কালারের চুড়ি নিয়ে
মন দুয়ারে তুলো আওয়াজ।

নীল বিরহে থাকবো না আর,
নীল শাড়িতে সেজেছি তাই
এসো বাপু পাখির ডানায়
এসে করো মনটা ছিনতাই।
==================
©কাজী ফাতেমা ছবি

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:২৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
নীলাম্বরী শাড়ীতে জাগল প্রাণ
..................................................
উড়ো চিঠি এক চিলতে হাওয়া,
তোমার প্রেমে হারিয়ে যাওয়া।
নীল চুড়িদের মিষ্টি তানে,
নতুন দোলা জাগল প্রাণে।

মন দুয়ারে আকুল সুর,
কষ্টগুলো হোক না দূর।
হাতটি ধরে চলব পাশে,
একলা রাতের তারার দেশে।

বুকের মাঝে জমল কথা,
ঘুচে যাক সব নীরবতা।
তুমি আমার বাপু পাখির চাঁদের আলো,
নীল গোলাপের ভালবাসায় থাকবে তুমি অনেক ভালো।

০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কী সুন্দর লিখনি ভাইয়া
অনেক ধন্যবাদ
কৃতজ্ঞতা রইলো
সর্বদা ভালো থাকুন সবাইকে নিয়ে এই কামনা

২| ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৬

কিরকুট বলেছেন:


যেমন করে ডাকলে আমায়
লাগলো বুকে আগুন
ভাদ্র মাসের তাল আগুনেও
লাগছে হাওয়ায় ফাগুন ।

০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ বাহ

ডাকলে কী আর পাচ্ছি সাড়া
থাকছো দূরে সরে
তুমি বীনা জীবন তারে
বাজে না প্রেম সুরে।

খুব সুন্দর লিখেছেন কিরকুট
ধন্যবাদ

৩| ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:২৯

শায়মা বলেছেন: বাহ!!

অনেক সুন্দর কাব্য আপুনি!!

০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপু :)

৪| ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫৯

মেহবুবা বলেছেন: নীল কবিতা, সুনীল !
আমার দীর্ঘদিন নীলে ডুবে থাকবার কথা মনে এল।

০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.