| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
মন কথনিকা-৬৩৮৯
সকাল সকাল উঠে দেখি, চোখের মাঝে ঘুমের পাহাড়
চোখ মেললেই ঘুমরা ছড়ায়, চোখের মাঝে ক্লান্তির বাহার
রাত বারোটায় ঘুমোতে যাই, ফযর বেলা উঠে পড়ি
পাঁচ ঘন্টা ঘুম মাত্র ঘুমাই, না ঘুমিয়ে ক্লান্তি গড়ি।
মন কথনিকা-৬৩৯০
ইচ্ছে করে যাই ঘুমিয়ে, হোক না সকাল হোক বা দুপুর
ইচ্ছেগুলো বাজায় নিত্য, মনের মাঝে ব্যথার নূপুর,
কত কাজে থাকি ব্যস্ত, বিছনায় কেমনে রাখি দেহ;
আল বুলায় না ঘুমরা এসে, চোখের পাতায় আদর স্নেহ
০১ লা নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সারাদিন ক্লান্তি শেষে এত ঘুমে ধরে বইন কী আর কমু;
সন্ধ্যা আটটা থেকেই ঘুম-সেই ঘুম মধ্যরাত পর্যন্ত টেনে নিয়ে যাই
ধন্যবাদ আপুনি
২|
৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:৫৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
জাগলে পরে আবার শুরু, জীবন নামের কঠিন খেলা,
তার চেয়ে তো ঘুমেই ভালো, কাটুক না এই অবহেলা।
ক্লান্ত মনের এই আকুতি, শুনবে কি কেউ পরম টানে?
নাকি এমন ঘুমেই আমি, হারিয়ে যাবো অচিন পানে?
০৪ ঠা নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর বলেছেন
জাগলে পরে হাজারটা কাজ এসে সামনে দাড়ায়
ধন্যবাদ আপনাকে
৩|
৩১ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২১
মেহবুবা বলেছেন: জীবনে কোনদিন সাধ মিটিয়ে ঘুমানো হোল না, ছাত্র জীবনে লেখা পড়া, কর্মজীবনেও দায়িত্ব, সংসারে সহস্রবিধ বিষয় তদারকি! আর ঘুম! ভালো ভালো কাজ করে, আল্লাহর মেহেরবানীতে জান্নাতে যেতে পারলে অনেক ঘুমিয়ে নেব ইচ্ছে হয়! আল্লাহ ভালো জানেন।
০৪ ঠা নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সেটাই আপু দুনিয়াতে আর হবে না। বয়স বাড়লে নানা অসুখ আসবে । ঘুম হবে না আর-অথবা রাতে ঘুমই আসবে না আর
আল্লাহ আখেরাতে যেন শান্তি দেন
ধন্যবাদ আপনাকে
৪|
৩১ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩০
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঘুমের মাঝে শান্তি সকল, এলোমেলো ঘুরে বেড়ায়
হঠাৎ করে স্বপ্ন আসে দেখাতে কোন ঘটনাবালি
০৪ ঠা নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক স্বপ্ন মনে থাকে না। আবার অনেক স্বপ্ন আজাইরাই দেখি। কোন ভাবনাই নাই অথচ সে স্বপ্ন দেখে বসে থাকি
ধন্যবাদ আপনাকে
৫|
৩১ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: @ভালো ভালো কাজ করে, আল্লাহর মেহেরবানীতে জান্নাতে
যেতে পারলে অনেক ঘুমিয়ে নেব ইচ্ছে হয়!
......................................................................................
জান্নাত যদি আপনার হয়ে যায়, তবে
আমরা আপনার নিশ্চিত পরম ভক্ত !
আমাদের ভূলে যাবেন না ।
০৪ ঠা নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ তার বান্দাদেরকে ক্ষমা করে সবাইকে জান্নাতে ঠাই দেবেন ইংশাআল্লাহ
ধন্যবাদ
৬|
৩১ শে অক্টোবর, ২০২৬ রাত ৮:৫৭
সুলাইমান হোসেন বলেছেন: মন -কথনিকা—
সকাল সকাল উঠে দেখি, সামুর মাঝে ছন্দের বাহার
মন-কথনিকা,নামে পোস্ট পড়লাম ছবি আপার।
ছবি আপার থেকেও রাত্রে দুই ঘন্টা কম ঘুমাই
অবশ্য আমার ঘুমের কোনো টাইমটেবিল নাই।
ঘুমের মাঝে দুনিয়াটাকে খানিক সময় ভুলে থাকি
স্বপ্নের মধ্যে বসে বসে বিচিত্র সব ছবি আঁকি।
দুনিয়াটাকে আমি স্বপ্নের মতই মনে করি,
স্বপ্ন ভাঙলে কোথায় যাবো,সেটাকেই বেশি ডরি।
০৪ ঠা নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে মন্তব্য কবিতা
অনেক ধন্যবাদ সুলাইমান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
৭|
০৩ রা নভেম্বর, ২০২৬ ভোর ৬:১০
অধীতি বলেছেন: আপনার মত ছন্দাসিক কবিতা
কেন যে লিখতে পারিনা
তাই বুঝিনা তাই বুঝিনা।
০৪ ঠা নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাঙকিউ সো মাচ অধীতি
আপনিও সুন্দর পারেন মাশাআল্লহ
ভালো থাকুন
৮|
০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৬
হুমায়রা হারুন বলেছেন: ইন্দ্রনীলা বলেছেন: এত ঘুম কেনো আপুনি!!!আমিও ৫ ঘন্টাই ঘুমাই!!
ফাতেমা আপা,আমি পারলে ২৫ ঘন্টা ঘুমাই। আসলে এটা আমাদের এই জগত আর পরকালের কানেকশান বেশী হবার প্রিপারেশান।
এর পরের ধাপ কি নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপর মনটাও ভুলো ভুলো হয়ে যাবে। তারপর?
তারপর একদম রেডি।
স্বপ্নের শঙ্খচিল ঠিক ধরেছেনঃ 'নাকি এমন ঘুমেই আমি, হারিয়ে যাবো অচিন পানে?'
৯|
০৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫০
ডঃ এম এ আলী বলেছেন:
সুন্দর কবিতা ।
ঘুমের সাথে যুদ্ধ চলা দিনের শুরু হয় যে ভার
ক্লান্ত চোখে স্বপ্ন বুনুন মনটা হবেনা অন্ধকার
একটু ঘুমের পরশ পেলে প্রাণে ফিরবে নতুন ছন্দ
বিশ্রাম নিয়ে জেগে উঠুন জীবন হবে আনন্দময়।
ছবিহীন এটাই মনে হয় ছবিপু'র প্রথম কোন একটি পোস্ট দেখলাম
প্রচ্ছদে ছবি দিতে নাপারলেও কানেনডোলা ফুলের ছবি দিয়ে গেলাম।

©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:৩২
ইন্দ্রনীলা বলেছেন: এত ঘুম কেনো আপুনি!!!

আমিও ৫ ঘন্টাই ঘুমাই!!