| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে দিলাম। গেলেও চলে এসেছি। একেবারে যাই নি। চলার পথে অনেক ভাই বোন বন্ধু পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার মত ব কলম, অধমের পোস্টে আপনারা যারা কমেন্ট লাইক দিয়ে যাচ্ছেন তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে জানাই আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা ও দোয়া সবার জন্য। আপনারা আমার লেখার পাঠক না হলে হয়তো এখানে এতদিন থেকে পোস্ট করতে পারতাম না অথবা,আগ্রহ হারিয়ে ফেলতাম। সামু যতদিন আছে ইংশাআল্লহ থাকবো এখানে। অনেকেই হারিয়ে গিয়েছেন, অনেকেই অভিমানী হয়ে ফিরে গিয়েছেন, অনেকেই পাসওয়ার্ড ভুলার কারণে ফিরতে পারছেন না। তাদের সবাইকে মিস করছি আমরা সবাই যারা এখানে এখনো নিয়মিত আছি।
যায় দিন ভালো যায়, আসে দিন মন্দ হয়ে আসে। অনেক সুযোগ সুবিধা হারিয়ে ফেলেছি। অফিসের পিসি থেকে ছবির ওয়েবসাইট বন্ধ থাকাতে অফিসে বসে ব্লগে কারো ছবি দেখতে পাই না আর আমিও পোস্ট দিতে পারি না। মোবাইলে ছবি পোস্ট মুশকিল হয়ে যায়। তারপরও সবার খানাদার ব্যবস্থা করেছি ১৬ বছর ফূর্তি উপলক্ষে। ভালো থাকুন সবাই। আর আমারে সাপোর্ট দিতেই থাকবেন, দিতেই থাকবেন যাতে গাঁজাখুরি পোস্ট দিতেই থাকি দিতেই থাকি। অনেকেই অপছন্দ করেন, তারা করতেই থাকেন করতেই থাকেন, একটা মানুষ সকলের পছন্দের হতে পারে না। আমার কিছু মাইনষের উপ্রে রাগ উঠে, কিন্তু তারারে কখনো মনে কষ্ট দিয়া কথা কই নাই, কিন্তু তারা আমার মনে কষ্ট দিছে।
মা.হাসান ভাইয়াকে অনেক মিস করি। উনি কয়েক বছর কপষ্ট করে কুরিয়ারে আমার জন্য উনার বাগানের ফল ফলাদি পাঠিয়েছিলেন। আমি কৃতজ্ঞ তার কাছে।।আল্লাহ তাকে ভালো রাখুন। আসি এখন আল্লাহ হাফিজ-ফি আমানিল্লাহ
০১।
০২।
০৩।
০৪।
০৫।
০৬।
০৭।
০৮।
০৯।
১০।
২|
১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:২৫
মেহবুবা বলেছেন: Sweet sixteen + seven days ....শুভকামনা রাশি রাশি !
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:২৪
পদাতিক চৌধুরি বলেছেন: আপু অভিনন্দন ও শুভেচ্ছা।