| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর পথে পথে
জীবনের সব রঙে
আমায় পাবে তুমি
ভালোবাসার শত্রুতায়
আদরে ঘৃণায়
সভ্যতায় কিংবা বন্যতায়
যে রূপেই করবে বরণ সেরূপেই পাবে আমায়...
তুলিতে আঁকা মোর ছবিখানি বলবে কথা চরম নিস্তব্ধতায় ..
একদিনের ভালোবাসা সারাজীবনের একাকীত্বের মিথ্যা আবরণে
পূজার থালা থেকে পড়ে গেছে রক্তজবা..
শকুন হয়ে ঊড়ে যাবে পায়রার দল...
লাশের গায়ে জীবন হয়ে বেঁচে থাকবো
অনন্তকাল তোমাকে পাহারা দেবে এ দৃষ্টি ...
ভালো নয়তো মন্দ ভালোবাসা কিংবা ঘৃণার আনন্দযাত্রা আমি তোমার সঙ্গী চিরন্তন..
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৫
ছিন্ন মস্তা বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু
২|
২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০০
শ্যামল জাহির বলেছেন: চরম!
ভাল লাগলো অনেক।
শুভ কামনা।
২৫ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
ছিন্ন মস্তা বলেছেন: ভালো লাগা ও শুভ কামনার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ![]()
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৮
নুসরাতসুলতানা বলেছেন: কবিতাটা ভাল লাগলো।