| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদা সুব্র সুন্দরের এক অনন্য দৃষ্টান্ত মাস্টার "রঞ্জীত কুমার রায়" যিনি শিক্ষকতার পাশাপাশি সংসারের বাড়তি বেয় মেটানোর জন্য ইটের ভাটায় কাজ করতেন । তিনি হতে পারেন দুর্নীতি, নৈতিকতা আর আদর্শ বিবর্জিত মানুষের মাঝে ন্যায় ও সততার মূর্ত প্রতীক। শ্রদ্ধা সিক্ত প্রনাম তাকে। হে গুরু তুমি আশীর্বাদ কর তোমার এই সততা আর আদর্শের উজ্জ্বল আলো যেন সমাজের প্রতিটি রন্দ্রে রন্দ্রে পৌঁছায়। সততা ও নৈতিকতা আর আদর্শের অভাবগ্রস্থ সমাজের যে খতো সৃষ্টি, তা যেন দ্রুত আরজ্ঞের মুখ দেখে। শুধু একবার চোখ বন্ধ করে ভাবুন পৃথিবীর সকল মানুষ যদি রঞ্জিত কুমার রায় এর মত হতো তাহলে সারা পৃথিবীটি কেমন হতো , কেমন হতো আমাদের দেশ ? এখানে রঞ্জিত কুমার রায়ের ইটের ভাটার কাজটি উল্লেখ্য নয়, উল্লেখ্য তার সততার আর আদর্শের। আজকের সারা পৃথিবীর বা সমাজের যে করুন চিত্র আমরা অবলোকন করছি তা সততা আর নৈতিকতার অবক্ষয়েরই ফল। কারন এক দল অন্যায় ভাবে বহু সম্পদের মালিক হচ্ছে আর অন্যরা মৌলিক চাহিদাটুকুও পুরন করতে পারছে না । এই লজ্জা এই দেশের এবং প্রতিটি মানুষের।এই দায় শুধু রাষ্ট্রেরই নয় সমাজের প্রতিটি মানুষের কারন; যাদের অ,আ,ক,খ দিয়ে আমদের শিক্ষার প্রথম ভীত তৈরি হয় এবং আমরা যেখান থেকে উচ্ছ শিক্ষায় শিক্ষিত হয়ে ভিবিন্ন শ্রেণী পেশায় প্রতিষ্ঠিত হয়ে সমাজের নামি দামি মানুষের খাতায় নাম লিখায় ও অভিজাত জীবন জাপন করি, তারা কি পারবেন এই দায় এরাতে ? কখনও কি খবর নিয়েছেন আপনার সেই শিক্ষকদের যাদের কারনে আজ আপনি এই মহান জায়গায় অধিষ্ঠিত ? আসুন আমরা সকলে বদলে যাই এবং বদলে দেই সমাজকে !
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১২ সকাল ১০:২০
নাগরিক সমাজ। বলেছেন: আমি সামহোয়্যারের নতুন সদস্য হেসেবে এটি আমার প্রথম লেখা।