| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগ যখন হয়েছে তখন আমার জন্মও হয়নি। ইভেন আমি যখন ইন্টারনেট ইউস করা শুরু করেছি,তখন ব্লগ এর স্বর্ণ যুগ শেষ। মানুষ এখন ব্লগ এর তুলনায় ভিডিও তে বেশি এন্টারটেইন হচ্ছে । আমি এখানে এসেছি , কারণ "Black", The Greatest Band Of All Time To Me!! আর ব্ল্যাক মানেই ইমন জুবায়ের,যিনি ছিলেন এই ব্লগ এর অন্যতম সদস্য। তার লেখা নিয়ে বলার মতন এবিলিটিও আমার নাই,উনার চিন্তাভাবনা কি রকম ছিল সেইটা ওনার লেখা লিরিক থেকেই বোঝা যায়। Unfortunately উনি আর এখন আমাদের মাঝে নেই। কয়েকদিন আগে Black এর রিউনিয়ন হয়েছে,যেখানে ছিল জন,তাহসান,টনি,মিরাজ,জাহান,এলিটা। শুধু ছিলেন না ইমন জুবায়ের,Black এর জন্য এই মানুষটার অবদান কি রকম সেইটা ওনার কাজ দেখেই বোঝা যায়,Black আর Indaloর জন্য এই মানুষটা ৪০ এর বেশি লিরিক লিখে গিয়েছেন, উনি মারা যাওয়ার প্রায় এক যুগ পরে এসেও কোনো Black এর মেম্বার ওনার কথা না বলে কথা শেষ করতে পারেন না।
আমি নিজেও ওনার অনেক ব্লগ পড়েছি (লিরিক তো পড়েছি অফ কোর্স),আপনাদের অনেকের সাথেই ওনার হয়তোবা ভালো একটা রিলেশন ছিল! আমি এই মানুষটাকে অনেক অনেক অনেক পছন্দ করি,যদিও ওনার সাথে কথা বলার মতন সৌভাগ্য আমার হয়নি কারণ তার আগেই উনি........,So প্লিস ওনার সাথে আপনার থাকা কোনো মেমোরি শেয়ার করুন।
©somewhere in net ltd.