| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Kajal Mia
আমি কাজল। কষ্ট পেতে মোটেও ভালবাসি না। তাই বলে ভাববেন না, কখনো কষ্ট পায় না। আসলে পৃথিবীতে একটাই সম্পদ যা কেউ কখনো চায় না কিন্তু অবিরত সবাই তা পায়। সেটাই হলো কষ্ট। আমিএ পায়।
অকৃতজ্ঞ সন্তান ✔
-চাচা রিক্সাটা আরেকটু জোরে
চালান!
_চালাইতাছি বাজান এত অস্থির
অইলে তো চলবো না এইডা তো
বাজান সি এনজি না!
-কলেজে যাচ্ছি এমনেতেই অনেক
লেট হয়ে গেছে এর উপর আবার
রিক্সাচালক চাচা খুব ধীরে ধীরে
চালাচ্ছে! চাচার বয়স আনুমানিক ৬০
বছর হবে.! বুঝতেই পারতেছি রিক্সা
চালাতে খুব কষ্ট হচ্ছে। যেতে
যেতে রিক্সা চালক চাচা কে
জিজ্ঞেস করলাম।
_চাচা আপনি এই বৃদ্ধ বয়সে রিক্সা
কেন চালান?
_একটি মুচকি হাসি দিয়ে বললো .
বাবা পেটের দায়ে চালাতে হয়!!
_আপনার ছেলে মেয়ে নেই?
_আছে বাজান । তিন মাইয়া এক
পুলা ।
_তাহলে ওরা আপনার দেখাশুনা
করেনা ?
_পুলা মাইয়ার কামাই কি আর সবার
কপালে জুটে বাজান! পুলাডারে
ঢাকার বড় একটা ভার্সিটিতে
লেহাপড়া করাইয়া উচ্চ শিক্ষিত
করাইছি ভাবছিলাম লেহাপড়া
শেষ কইরা ভালা একটা চাকরি করব।
আর তহন আমি একটু শান্তি মত
নিশ্বাস নিতে পারুম আমার এই কষ্ট
শেষ হইব কিন্তু হইলো না । অয় শহরের
একটা মাইয়ারে বিয়া করছে হেনেই
থাকে। বাড়িতে নাকি আর আইবো
না।
_কথাটা শুনে বুকের ভেতরটা কেপে
উঠলো! কিছু বলার ভাষা নেই।
_আচ্ছা তাহলে আপনার মেয়েরা
কি করে?
_হে গো রেও লেহাপড়া করাইতাছি
। ছোট দুইটা মাইয়া ইস্কুলে পড়ে। আর
বড় মাইয়াডারে মেট্রিক পাশ
করাইছি অহন হাতে কিছু টেকা হইলেই
বিয়া দিয়া দিমু। ওরা আমারে
কিছু দেক আর না দেক আমি যতটা
সম্ভব দিতেছি।
_আমি কলেজের কাছে চলে
আসলাম উচিতের চাইতে কিছু ভাড়া
বেশীই দিলাম।
_বাজান বিয়া সাদি করার পর
যখন পুলা মাইয়া হইবো , তহন হেগো
কাছ থেইক্কা কোনোকিছু আশা
কইরেন না। তাইলে , সেই আশা
কোনো দিনও পূরণ অইবো না বলেই
চোখে পানি চলে আসলো চাচার ।
ভাগ্যের কি নির্মম পরিহাস ছেলে
মেয়ে থেকেও এই বয়সে বাবা মায়ের
কষ্ট করতে হয়। ভেবেই সকাল সকাল
মনটা খারাপ হয়ে গেলো।
বিঃদ্রঃ আমি ধিক্কার জানাই সেই
সমস্ত ছেলে মেয়েদের যারা অকৃতগ্য
বাবা মা কে অবহেলা করে । তাদের
খোঁজ খবর রাখেনা।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধিক্কার জানাই সেই সমস্ত ছেলে মেয়েদের যারা অকৃতজ্ঞ বাবা মা কে অবহেলা করে । তাদের খোঁজ খবর রাখেনা।
+++