নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডায়লগ বাবা

সত্য কে ভালবাসি.. সত্য প্রকাশে পিছপা হই না! ফেসবুক ঠিকানা www.facebook.com/imakashbd

ডায়লগ বাবা › বিস্তারিত পোস্টঃ

এ কেমন গনতন্ত্র ভোগ করছি আমরা!

১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

আমরা এমন এক গনতান্ত্রিক দেশে বাস

করছি যেখানে আমাদের দেশের

ক্ষতির বিরুদ্ধে কথা বলার নুন্যতম

অধিকার টুকু নেই.. আমার

বাবা প্রতি নিয়তো আমাকে নিয়ে আ

প্রতিদিন এক কথা বার বার বলেন 'ব্লগ

বা ফেইসবুকে সরকার এবং কোন

রাজনৈতিক দলের

বিরুদ্ধে লিখবি না জেল হয়ে যাবে'

তবু আমি লিখি বেহায়ার মতো..

চোখের সামনে দেশ

বিরোধী সিদ্ধান্ত

মেনে নিতে পারি না তাই...

মনে আছে ২০০৩ কি ২০০৪ এর

দিকে বি.এন.পি সরকারের

বিরুদ্ধে কথা বলায় একুশে টিভি বন্ধ

করে দেয়া হয়... আর আজ ২০১৩

সালে এসে সরকারের বিরুদ্ধে বলায়

দুটি টিভি চ্যানেল বন্ধ

করে দেয়া হয়... এটা কি গনতন্ত্র!!

একটা গনতন্ত্রিক দেশে প্রত্যেকের

কথা বলার অধিকার আছে কিন্তু

বলতে গেলেই তো মুখ বন্ধ

করে দেয়া হয়, পারলে খুন করতেও কেউ

দুবার চিন্তা করে না..

মনে আছে সমুদ্রে ফাইবার অপ্টিক

বসানোর পর তখনকার সরকার

কে উপদেষ্টারা পরামর্শ দেন ' ফাইবার

অপ্টিক চালু থাকলে দেশের সব খবর

বিদেশে পাচার হয়ে যাবে' সেই

বোকা সিদ্ধান্ত মেনে নিয়ে তখনকার

সরকার ফাইবার অপ্টিক বন্ধ রাখে যার

ফলে দেশ অনেক গুন পিছিয়ে যায়.. আর

আজকে সরকার ইউটিউব বন্ধ

করে রেখেছে এবং কি ভি.ও.আই.পি ব্য

করে রাখার জন্য ইন্টারনেট ইস্পিড ৭৫%

কমিয়ে দেয়ার

মতো পাগলামি সিদ্ধান্ত নেয়

পরে অবশ্য ২ দিনের মাথায় মানুষের

প্রতিবাদের মুখে তা প্রত্যাহার

করে নেয়.. যে জায়গায়

আমরা চিন্তা করবো কিভাবে আধুনিক

বিশ্বের সাথে তাল

মিলিয়ে ইন্টারনেটের ইস্পিড বিশ্ব

মানের

করবো সেখানে আমরা ইন্টারনেট

ইস্পিড কমিয়ে দেয়ার মত সিদ্ধান্ত

নিচ্ছি আর তা আবার গনতন্ত্রিক

দেশে মানুষের ইচ্ছার বিরুদ্ধে...

আর কিছুদিন আগে তো সরকার

আমাদের সবার প্রিয়

সুন্দরবনে কয়লা বিদ্যুৎ কেন্দ্র করার

মতো মারাত্মক চুক্তি করে ভারতের

সাথে যা সুন্দরবন কে নি:শেষ

করে দেবে.. যেখানে দেশের ৯৯%

মানুষ সুন্দরবনে এই কয়লা বিদ্যুৎ কেন্দ্র

হোক সেটা চায় না সেখানে এ

সিদ্ধান্ত সরকার কিভাবে নেয়??



এতোক্ষন যে কথা গুলো বললাম

সেটা এক রকম আক্ষেপ থেকেই বলা..

দয়া করে সরকার

এবং যে কোনো রাজনৈতিক দল

যারা গনতান্ত্রে বিশ্বাস করেন

তারা আমাকে আঘাত করার

চেষ্টা করবেন না কারন আমি আমার

গনতান্ত্রিক এবং সাংবিধানিক

অধিকার পালন করেছি মাত্র..

আমি জানি আপনারা তা করবেন

না কারন আপনারা গনতন্ত্রে বিশ্বাসী

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.