| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক কষ্টে সাঁতার কেটে এইমাত্র বাসায় ফিরলাম! পুরো চট্টগ্রাম যেন এক ভয়াবহ বন্যাকবলিত শহর। চট্টগ্রাম মহানগরীর প্রায় দুই-
তৃতীয়াংশ এলাকা পানির নিচে। প্রতি বছর সামান্য একটু বৃষ্টি হলেই ডুবে যায় সারা চট্টগ্রাম শহর কিন্তু সরকার এখনো নীরব, ভাবখানা এমন যেন কিছুই হয়নি।
প্রত্যেকবার চট্টগ্রাম মেয়র নির্বাচনে প্রার্থীদের অন্যান্য ওয়াদার সাথে একটা ওয়াদা থাকেই আর তা হলো, এই বর্ষার সময়ের জলবদ্ধতা দূর করতে তারা কাজ করবেন আর মানুষও সেই বিশ্বাসেই তাদের মেয়র নির্বাচন করেন। কিন্তু বাস্তবতা কি! সেই আগের মতোই বর্ষায় পুরো চট্টগ্রাম ডুবে থাকছে পানির নিচে।
আর সরকার বাণী দিচ্ছে প্রতিনিয়ত 'ডিজিটাল বাংলাদেশ' এর কিন্তু কই সেই ডিজিটাল!! পানিতে সাঁতার কেটে চলাকেই কি উনারা ডিজিটাল ভাবেন?? দেশের আমদানি রপ্তানি করার একমাত্র বানিজ্যিক নগরী চট্টগ্রাম! তারই যদি এই হাল হয় তাহলে সরকার কিসের ডিজিটালের গালগল্প শোনায় আমাদের!! মানুষ এখন আর বোকা নেই। কোনটা ডিজিটাল আর কোনটা এনালগ সেটা মানুষ ঠিকই বুঝে।
২|
২২ শে জুন, ২০১৪ রাত ৮:৫৫
শেখ মফিজ বলেছেন: সেই ছোটকাল খেকে দেখে আসছি, অতি বৃষ্টিতে আমাদের এ শহর তলিযে যায় ।
ব্যতিক্রম এই যে,আজকাল সামান্য বৃষ্টিতেও অনেক এলাকা ড়ুবে যায় ।আগে খুব দ্রুত পানি নেমে যেতো । আর গত তিনদিন থেকে পানিতে তলিয়ে আছি ।
৩|
২২ শে জুন, ২০১৪ রাত ৯:০২
চুক্কা বাঙ্গী বলেছেন: কোনটা ডিজিটাল আর কোনটা এনালগ সেটা মানুষ ঠিকই বুঝে।
৪|
২২ শে জুন, ২০১৪ রাত ৯:৩১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তা এই মেয়রের বক্তব্য কি? উনার কাজ কি?
৫|
২৩ শে জুন, ২০১৪ রাত ৩:৩৩
শ্রাবণধারা বলেছেন: সরকারকে ধন্যবাদ দিন, ডিজিটাল সুইমিং পুলের বন্দোবস্ত করার জন্য। বিনা পয়সায় এমন স্বাস্থ সেবার সুযোগ করে দেওয়ার পরও সরকারের সমালোচনা করার জন্য আপনাকে মাইনাস.........।
৬|
২৩ শে জুন, ২০১৪ ভোর ৪:২৯
কলাবাগান১ বলেছেন: "তা এই মেয়রের বক্তব্য কি? উনার কাজ কি?"
উনারা উন্নতি হলে বলবে যে এই মেয়র অনেক ভাল... আর মেয়র তার কাজ না করলেও এখন দোষ সরকারের।
কালই মেয়রের ঘুম ভেংগেছে এখন কয়েকশ কোটি টাকার প্রকল্প নিয়েছেন জলবদ্ধতা নিরশনে.....। এতদিন উনি ঘুমিয়ে ছিলেন...টাকা না থাকলে এখন কি ভাবে উনি প্রকল্প হাতে নেন???
৭|
২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:২২
ডায়লগ বাবা বলেছেন: জি ধন্যবাদ! ডিজিটাল বাংলাদেশ! এখানে সব ই সম্ভব!! জয় বাংলা বলে আগে বাড়েন
@শ্রাবণধারা
মেয়র তো উন্নয়নের জোয়ারে গায়েব! উনারে এখন পাওয়া যাচ্ছে না। :v :v @কাল্পনিক_ভালোবাসা
৮|
২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:২৮
ডায়লগ বাবা বলেছেন: সেটা তো আমারও কথা! এতোদিন টাকাগুলো ছিল কোথায়?? ডিজিটাল ভাবে মনে হয় বাতাসকে টাকায় পরিনতো করছে উনি..!! কি বলেন?? btw! অতীতে ঠেলায় পড়ে এসব লোক দেখানো প্রকল্প হাতে নিতে বহু দেখেছি!! কিন্তু বাস্তবায়ন কোথায়?? এসবই লোক দেখানো। @কলাবাগান১
৯|
২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩৮
ডায়লগ বাবা বলেছেন: ঠিক বলেছেন। আমিও তেমনটাই দেখে আসছি! তবে ইদানিং চট্টগ্রামকে বর্ষায় বন্যার নগরী মনে হয় দেখলে। @শেখ মফিজ
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৪ বিকাল ৫:৩৭
হামিদ আহসান বলেছেন: উন্নয়নের জোয়ারে সাঁতার কাটছে চট্টগ্রামের মানুষ! উন্নয়নের দেখেছেন কী! আরও দেখবনে বেঁচে থাকলে..................................