নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

সে ছিল বিক্রেতা, আমি ক্রেতা

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৪

১
সে ছিল বিক্রেতা, আমি ক্রেতা।
দরদামের এক ফাঁকে
আকাশে চাঁদ উঠতেই বুঝলাম,
আমরা দু’জন মানুষ একসাথে
তাকিয়ে আছি দূর আকাশে, অবকাশে।

২
জানতে চাইলাম,
জীবনের খোঁজ মেলে কিছু এভাবে?
বলল, তবে একটা গল্প শোনো,
এক যুবকের গল্প,
ফিরে গেল, আবার এল;
শেষে আমাকে বলল,
একটা ফুল নিয়ে এসেছি আজ,
নেবে তুমি? সেদিন কিন্তু
আমি সারারাত
ফুলের পাপড়ি খুলেছি শুধু!

৩
সে বলল,
আমি কিন্তু অপেক্ষা করব।
আমি বললাম, টাকা নেই।
সে বলল, লাগবে না কিচ্ছু ছাই।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৩

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন...

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৩

খায়রুল আহসান বলেছেন: চমৎকার তিনটে কবিতা। কবিতার ক্রম আর আমার ভাল লাগার ক্রম একই-১,২,৩।
আমি সারারাত
ফুলের পাপড়ি খুলেছি শুধু!
- ভাল লেগেছে এ সরল অভিব্যক্তি।
প্রথম প্লাস + + দিয়ে গেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.