নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Muktomona sourov

Always like freedom

স্বপ্নিল সৌরভ

Always in freedom

স্বপ্নিল সৌরভ › বিস্তারিত পোস্টঃ

মেয়ে ধর্ম আর প্রতারণা

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৮

২০০৪সাল ...........প্রত্যন্ত অঞ্চল থেকে আসা মেয়েটি, নাম রুমা দ্বাদশ শ্রেণীর ছাত্রী । এস এস সি তে ভাল ফল করায় বাবা মা ঢাকার একটি ভাল কলেজে ভর্তি করিয়ে দেয় । আপাতত উঠে খালার বাসায় । ঢাকার আধুনিক খালাত বোন দের দেখাদেখি প্রেম করার ইচ্ছে জাগে মেয়েটির মনে । হঠাত একদিন পাশের ফ্ল্যাট এ বেড়াতে আসা জনির সঙ্গে পরিচয়। তার পর বন্ধুত্ব থেকে প্রেম। জীবন স্বর্গে রুপ নেয় । এইচ এস সি পাশ করা ছেলেটি এর মধ্যে ঢাকায় থাকার মত একটা চাকরি জুটিয়ে নেয় । পূর্ণ উদ্দামে চলতে থাকে অদের প্রথম বছর । এইচ এস সি তে কোন রকম রেজাল্ট করে মেয়েটি। তারপর ই আসে বাড়ি থেকে বিয়ের চাপ । প্রেম কে চিরস্থায়ী বিয়ের সিদ্ধান্ত নেয় দু জনেই। এরপর কোন এক ক্ষণে তাদের বিয়ে সম্পন্ন হয় । চতুর ছেলেটির বাড়ি মেয়ের বাড়ি থেকে প্রায় ৪০০ কিমি। ইসলামের দোহাই দিয়ে ছেলেটি কাবিন করিয়ে নেয় মাত্র ১০০০০০ টাকা। তারপর হাতিয়ে নেয় কাবিন সংক্রান্ত কাগজ পত্র । বুজতে দেয় না তার প্রতারনার কিছুই । এরপর চলতে থাকে তাদের বিয়ে পরবর্তী জীবন , কখন ও বন্ধুর বাসায় কখন ও এখানে সেখানে। এদিকে মেয়েটি বাড়িতে জানিয়ে দেয় গ্রাজুয়েশান কমপ্লীট এর আগে বিয়ে নয় । যথাসময়ে মেয়ের গ্রাজুয়েশান , পস্ট গ্রাজুয়েশান সম্পন্ন হয় । ছেলেটি চাকরি নিয়ে চলে যায় নিজের এলাকায়। দু তিন মাস পর পর আসে আবার তার চাহিদা মিটিয়ে চলে যায়। এর মধ্যে মেয়েটি তার (শুধু প্রেম) সম্পরকের কথা ফ্যামিলি কে জানায় এবং ওয়েট করতে বলে । দিন যায় সপ্তাহ যায় মাস যায় বছর গড়ায় , আর মেয়েটির কপালে দুর্ভোগ নামতে থাকে , প্রথমে দিনে তিনবার তারপর প্রতিদিন একবার তারপর সপ্তাহে দু তিন বার কথা এভাবে এড়িয়ে যেতে থাকে ছেলেটি । মেয়ে তাকে তুলে নেয়ার জন্য চাপ দেয় ছেলেটি পাত্তা না দিয়ে অয়েট করতে বলে। মেয়েটির ধৈর্যের বাঁধ ভেঙ্গে আসে । খুব চাপ দেয় , তার মাকে জানায় , তার মা ও মেয়েটিকে যথেচ্ছা আচরন করে । মেয়েটী তার ফ্যামিলি কে কোন সিদ্ধান্ত দিতে পারে না।



ছেলের মা সাফ জানিয়ে দেয় তাদের যখন সুযোগ হবে তখন উদ্যোগ নিবে । সেটা দুই বছর ও হতে পারে পাচ বছর ও হতে পারে । দুই ফ্যামিলির কেউ ই জানেনা তাদের এ সম্পরকের কথা । এ দিকে মেয়ের কাছে কোন প্রমান ও নাই। মেয়েটির কি করা উচিত মেয়েটি জানেনা ।



উপরের প্রতি টি কথা সত্য শুধু গপনীয়তার স্বার্থে নাম বদলে দেয়া হয়েছে । সিদ্ধান্ত না নিতে পারলে মেয়েটি হয়ত হারিয়ে যাবে আমাদের পৃথিবী থেকে । আমরা আমাদের ক্ষমা করতে পারব না তাকে একটা ভাল পরামর্শ না দিতে পারলে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.